অজিত পাওয়ার থেকেও ধনী তাঁর স্ত্রী, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রার মোট সম্পত্তি কত?

Sunetra Pawar

সৌভিক মুখার্জী, কলকাতা: গত ২৮ জানুয়ারি সকালে বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও ছয়জনের। এই মর্মান্তিক ঘটনায় মহারাষ্ট্র সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে। তবে অজিত পাওয়ারের মৃত্যুর পর তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকেই (Sunetra Pawar) রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হচ্ছে বলে খবর। শনিবার সন্ধ্যাবেলা তিনি শপথ নেবেন। তবে আপনি কি জানেন, সুনেত্রা পাওয়ারের মোট সম্পদের পরিমাণ কত?

দেশের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী

বলাই বাহুল্য, গত শুক্রবার দলনেত্রী ঘোষণা সম্পন্ন হয়েছিল। তবে শনিবার এনসিপির তরফ থেকে জানানো হয়েছে যে, আজই মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। এমনকি তিনি হতে চলেছেন দেশের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী। আর তাঁকে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত করার জন্য শনিবার সন্ধ্যাবেলা এনসিপি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই তিনি শপথ নেবেন।

জানা যাচ্ছে, বর্তমানে তিনি রাজ্যসভার একজন সাংসদ। সেই কারণে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলে বিধানসভা কিংবা বিধান পরিষদের উপর নির্বাচনে তাঁকে জিততে হবে বলে জানা গিয়েছে। হ্যাঁ, বিধানসভার মতোই বিধান পরিষদে নির্বাচিত হতে হয়। তবে সেখানে সাধারণ নাগরিকরা সেখানে ভোট দেন না, বরং সংসদের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও একটা সময় বিধান পরিষদ ছিল। তবে সাতের দশকে এসে বামফ্রন্ট সরকার সেই ক্ষমতার অবলুপ্তি ঘটায়। আর গোটা রাজ্যে এখনও পর্যন্ত ছয়টি রাজ্যে এই নিয়ম চালু হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্র উল্লেখযোগ্য। তবে এছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে এই নিয়ম বর্তমানে লাঘু আছে।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, সুনেত্রা পাওয়ার গত বছর রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি তাঁর শ্যালিকা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বারামতি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে ১৮ জুন, ২০২৪ তিনি রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আর বর্তমানে তিনি বারামতি আসন থেকে নির্বাচিত হবেন। কারণ, অজিত পাওয়ার ২০২৪ সালের নভেম্বর মাসে এই আসন থেকেই রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

সুনেত্রা পাওয়ারের মোট সম্পদের পরিমাণ

জানলে চমকে উঠবেন, সুনেত্রা পাওয়ারের মোট সম্পদের পরিমাণ তাঁর স্বামী অজিত পাওয়ারের থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, টাকার অংক দাঁড়ায় প্রায় ১৫০ কোটি। জানা যায়, ২০০৬ সাল থেকেই সুনেত্রা বারামতি হাইটেক টেক্সটাইল পার্ক লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সেই ক্ষেত্রে ১৫ হাজারের বেশি মহিলার কর্মসংস্থান তৈরি করেছেন তিনি, যাদের বেশিরভাগই প্রত্যন্ত গ্রামীণ এলাকার।

এদিকে সুনেত্রা পাওয়ারের সরকারি সমবায় ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে বলে খবর। আর সেক্ষেত্রে তাঁর স্থায়ী আমানত রয়েছে প্রায় ৬ কোটি টাকা। এছাড়াও তাঁর কাছে ৬৬ লক্ষ টাকা মূল্যের বন্ড এবং কোম্পানির শেয়ার রয়েছে। পাশাপাশি তাঁর ১.৫ কোটি টাকা এলআইসি পলিসি রয়েছে। আর পরিবারের বেশ কয়েকজন সদস্য তাঁর কাছ থেকে টাকা ধার করেছেন বলেও খবর। হ্যাঁ, তিনি নিজেই জানিয়েছেন যে, ১২ কোটি টাকার বেশি শুধুমাত্র ঋণ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইচ্ছা করেই গরুর মাংস খেয়ে প্রতিবাদ করেছিল সায়ক? মুখ খুললেন খোদ অভিনেতা

রয়েছে বিলাসবহুল গাড়ি

এদিকে রিপোর্ট অনুযায়ী, সুনেত্রার কাছে প্রায় ১ কোটি টাকার গাড়ি রয়েছে। যার মধ্যে তিনটি ট্র্যাক্টর, টয়োটা, মাহিন্দ্রা এবং টাটার বেশ কয়েকটি গাড়ি আছে। তবে হ্যাঁ, তাঁর যানবাহনের প্রতি খুব একটা আগ্রহ নেই। কিন্তু ট্র্যাক্টরগুলি কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। এদিকে সুনেত্রা পাওয়ারের কাছে একটি রুপোর পাত্র রয়েছে, যার ওজন প্রায় ৩৫ কেজি। এমনকি ২১.৫০ কেজি ওজনের রুপোর মূর্তিও রয়েছে। পাশাপাশি ২০ কেজির রুপোর উপহার রয়েছে। আর ১৩০ গ্রাম নিট সোনা রয়েছে বলেও খবর। শুধু তাই নয়, তাঁর কাছে হিরের গয়না রয়েছে, যার বাজার মূল্য ২ কোটি টাকার বেশি।

এদিকে জমি নিয়ে যদি কথা বলি, তাহলে সুনেত্রা পাওয়ারের মুম্বাই এবং বারামতি সহ মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি হয়েছে। সেক্ষেত্রে তিনি ১০০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। যার মধ্যে কিছু জমি, আবাসিক বাড়ি, প্লট বা বাণিজ্যিক ভবন রয়েছে।

Leave a Comment