অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতিরক্ষা সূচকে ধস, কততে ভারত?

Pakistan Military Ranking

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, আঞ্চলিক সংঘাত আর ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রকাশ্যে আসলো গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৬ মিলিটারি স্ট্রেংথ র‍্যাঙ্কিং। আর এই বার্ষিক তালিকায় বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তির বিশ্লেষণ করা হয়েছে। যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি প্রতিরক্ষা বাজেট, অস্ত্র ভান্ডার, প্রযুক্তি এবং কৌশল সহ মোট ৬০টির বেশি সূচক বিবেচনা করা হয়েছে। তবে অপারেশন সিঁদুরের পর বিরাট ধাক্কা খেয়েছে পাকিস্তান! কী বলছে সামগ্রিক রিপোর্ট (Pakistan Military Ranking)?

প্রথমেই জানিয়ে রাখি, গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে, প্রতিটি দেশের সামরিক শক্তি নির্ধারণ করা হয় পাওয়ার ইনডেক্স স্কোরের মাধ্যমেই। যে দেশের স্কোর যত কম হয়, সেই দেশটি প্রতিরক্ষা খাতে তত শক্তিশালী। তাত্ত্বিকভাবে নিখুঁত স্কোর ০.০০০। কিন্তু বাস্তবে অতটা অর্জন করা সম্ভবপর নয়।

ভারতের অবস্থান কোথায়?

২০২৬ সালের তালিকাতে নিজেদের শক্তপোক্ত অবস্থান ধরে রেখেছে ভারত। টানা আরও এক বছর বিশ্বের পঞ্চম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে জায়গা করে নিল নয়াদিল্লি। তবে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের পাওয়ার ইনডেক্স ০.০৭৪১। হ্যাঁ, ২০০৫ সাল থেকেই এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া ও চিন। তাদের স্কোর যথাক্রমে ০.০৭৯১ এবং ০.০৯১৯। চতুর্থ স্থানে রয়েছে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে হ্যাঁ, এই বছরের তালিকায় কিছুটা পরিবর্তন চোখে পড়ল ইউরোপ আর এশিয়ার দেশগুলোতে। কারণ, ফ্রান্স উঠে এসেছে এবার ষষ্ঠ স্থানে। ২০২৪ সালে তারা ছিল ১১ তম স্থানে, ২০২৫ সালে সপ্তম স্থানে আর ২০২৬ সালে এক ধাক্কায় ষষ্ঠ স্থানে। তবে জাপান আরও একধাপ এগিয়ে সপ্তম স্থানে এসেছে। আর ইতালি রয়েছে দশম স্থানে। তালিকায় সবথেকে বড় লাফ দিয়েছে জার্মানি। কারণ, তারা ২০২৪ সালে ছিল ১৯ তম স্থানে, কিন্তু ২০২৬ সালে ১২ তম স্থানে চলে এসেছে।

তলানিতে পাকিস্তানের অবস্থান

এদিকে এই তালিকায় সবথেকে বড় ধাক্কা খেয়েছে সন্ত্রাসের দেশ পাকিস্তান। কারণ, পাকিস্তান সেনার বিশ্ব র‍্যাঙ্কিং টানা তিন বছর অনেকটাই নেমেছে। ২০২৪ সালে যেখানে নবম স্থান ছিল, সেখানে ২০২৫ সালে এসে দাঁড়িয়েছিল ১২ তম স্থান। তবে ২০২৬ সালে আরও দুই ধাপ নেমে ১৪ তম স্থানে চলে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত ঘটনা, অপারেশন সিঁদুর সহ ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের এই পতন।

আরও পড়ুন: মদ থেকে গাড়ি, তেল, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির জেরে ভারতে যা যা সস্তা হবে

হ্যাঁ, পাকিস্তানের র‍্যাঙ্কিং পতনের পেছনে সবথেকে বড় কারণ হিসেবে উঠে আসছে অপারেশনের সিঁদুর। কারণ, ৭ মে ২০২৫ ভারতীয় সশস্ত্র বাহিনী এই বিশেষ অভিযান চালিয়েছিল। ভারতের মূল লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর সহ মোট ৯টি জঙ্গি ঘাঁটি, যেগুলোকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে ২২ এপ্রিল পহেলাগাঁও জঙ্গি হামলার প্রেক্ষাপটেই এই হামলা চালিয়েছিল ভারত। তার জেরে ১০০-র বেশি জঙ্গি ও প্রতিপক্ষের সেনা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এমনকি গুরুত্বপূর্ণ সামরিক ও সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সেই কারণেই পাকিস্তানের এই তলানিতে ঠেকা।

Leave a Comment