প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদন আগেই ব্যক্তিগত কারণে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন। আর তারপরেই মুহূর্তের মধ্যে গোটা নেটদুনিয়া তোলপাড় হয়ে যায়। যদিও অভিজিৎ-এর এই সিদ্ধান্তে অনেকে নানা কারণ আন্দাজ করেছেন। অনেকেই মনে করছিলেন যে রাজনীতিতে যোগদান করবেন বলেই প্লেব্যাক করবেন না অরিজিৎ। তবে সেই নিয়ে গায়ক মুখ খোলেননি। আর এই তর্ক বিতর্কের মাঝেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হলেন খোদ আমির খান (Aamir Khan)! আর তাতেই তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
কলকাতায় আমির খান
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার সকলেই কলকাতায় আসেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। কলকাতা বিমানবন্দরে নামতেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দেন তিনি। পরনে ছিল তাঁর ধূসর রঙের টিশার্টের ওপর কালো লেদার জ্যাকেট। নিচে ছিল জলপাই রঙের ট্রাউজার। এবং চোখে ছিল কালো মোটা ফ্রেমের চশমা। পাপারাৎজিদের উদ্দেশে হাতও নারান তিনি। সেখান থেকে সোজা গাড়ি করে সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে অরিজিতের বাড়িতে রয়েছেন বলে জানা গিয়েছে। আর তাতেই জল্পনা বাড়ছে কেন আমির খান এলেন অরিজিৎ এর বাড়িতে? তবে কি কোনো নতুন প্রজেক্ট? যদিও এই নিয়ে আমির বা অরিজিৎ কারও তরফেই কিছু জানানো হয়নি।
Actor-producer Aamir Khan landed at Netaji Subhash Chandra Bose International Airport in Kolkata on Monday morning. Lensmen caught him outside the arrival gate.#AamirKhan #Bollywood #Kolkata #MyKolkata pic.twitter.com/WWdnI4fFmH
— My.Kolkata (@TT_My_Kolkata) February 2, 2026
অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়িতে আমির
জঙ্গিপুর-আজিমগঞ্জের পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, আজ দুপুরে জিয়াগঞ্জ এসে পৌঁছন আমির খান। আমরা সকলেই বেশ খুশি তাঁকে দেখে। এদিকে উত্তেজিত জনতা সামনে থেকে বলিউডের পারফেকশনিস্টকে দেখতে অরিজিতের বাড়ির আশপাশে ভিড় জমান। যদিও আমির খান গাড়ি থেকে নেমে উপস্থিত জনতাকে হাত তুলে সম্বোধন করে অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। তবে অরিজিৎ ঘনিষ্ঠরা মুখে কুলুপ এঁটেছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ট্রেনে করেই যেতে পারবেন চারধাম, পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে রেলপথ
প্রসঙ্গত, আমির খান এবং অরিজিৎ সিং দু’জনেই তাঁদের কাজের ক্ষেত্রে পারফেকশনিস্ট। একদিকে আমির যেমন বেছে বেছে ছবিতেই কাজ করেন, তেমনই অরিজিৎও তাঁর কাজ নিয়ে ভীষণ যত্নশীল। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। অরিজিতের গাওয়া ‘গিলহরিয়াঁ’ বা ‘তেরে হাওয়ালে’-র মতো গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়।