সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর। কারণ, ভারতের বাজারে নিজেদের অ্যাডভেঞ্চার সেগমেন্ট আরও মজবুত করতে এবার KTM আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে KTM 390 Adventure R। বাইকটি গ্লোবাল স্পেক মডেল হিসেবে ভারতে এসেছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 3,77,915 টাকা। সবথেকে বড় বিষয়, এটি স্ট্যান্ডার্ড টেস্ট মডেলের তুলনায় 20,000 টাকা সস্তা। প্রসঙ্গত, নতুন মডেলে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। যার ফলে খরচ কিছুটা কমেছে এবং সেটার প্রভাব পড়ছে বাইকের দামেও।
শক্তিশালী ইঞ্জিন এবং 6 স্পিড গিয়ারবক্স
KTM 390 Adventure R বাইকে ব্যবহার করা হয়েছে 398.63cc লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার DOHC ইঞ্জিন যা সর্বোচ্চ 46 PS পাওয়ার এবং 39 Nm টর্ক করতে পারে। এমনকি 6 স্পিড কনস্ট্যান্ট গিয়ার বক্স দেওয়া রয়েছে। সাথে ওয়েট মাল্টিপ্লেট A&S ক্লাচ থাকছে। আর ইলেকট্রনিক্স থ্রটল বডি প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এমনকি এই ইঞ্জিন সেটআপ হাইওয়ে রাইডিং এর পাশাপাশি অফ রোডে দারুণ পারফরমেন্স দেবে।
প্রসঙ্গত, এই বাইকটি তৈরি হয়েছে স্প্লিট ট্রেলিস ফ্রেমে, যার রেক এঙ্গেল 27 ডিগ্রি। আর এটির সামনে 43mm ইনভার্টেড টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন থাকছে। পিছনে ফুলি অ্যাডজাস্টেবল মনোশক 230mm ট্রাভেল সাসপেনশন থাকছে। তুলনায় স্ট্যান্ডার্ড মডেলে সামনে ছিল 200mm এবং পিছনে 205mm সাসপেনশন। অর্থাৎ, অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে এবার পুরোপুরি অফ রোডের জন্যই ফোকাস করা হচ্ছে।
ডিজাইন এবং ডাইমেনশন
নতুন এই মডেলের ফ্রেমে রয়েছে কনট্রাস্টিং কমলা রং, আলাদা ও স্পোর্টি বডি গ্রাফিক্স। পাশাপাশি গাড়িটির দৈর্ঘ্য 2,238 mm, প্রস্থ 821 mm, উচ্চতা 1,490 mm, আর হুইলবেস 1,479 mm। পাশাপাশি গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 272 mm এবং ওজন মাত্র 183 কেজি। তাই উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও সিট হাইট এটিকে হার্ডকোর অ্যাডভেঞ্চার রাইডারদের জন্যই সেরা করে তুলেছে।
এদিকে KTM 390 Adventure R এ সামনে 320mm ডিস্ক ব্রেক, পিছনে 240mm ডিস্ক ব্রেক আর দুই দিকেই ফ্লোটিং ক্যালিপার থাকছে। এমনকি ডুয়াল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড মডেল দেওয়া হচ্ছে। আর আলাদা অফ রোড এবিএস মোডও থাকছে, যেখানে পিছনের চাকা লক করার সুবিধা রয়েছে। এক কথায়, এই ফিচার্সগুলির জন্য অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই গাড়িটি হয়ে উঠেছে দারুণ বিকল্প।