সহেলি মিত্র, কলকাতা: আর কয়েকদিন পরেই মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার? রাজ্য বিধানসভা ভোটের আবহে এমনটাই মনে করছে বিশিষ্ট মহল। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া DA, বাড়তি ডিএ, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। অপরদিকে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ নিয়েও দিন গুনছেন সকলে। এহেন পরিস্থিতিতে সরকার ফেব্রুয়ারি মাসেই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে মমতা বন্দোপাধ্যায়ের সরকার বলে মনে হচ্ছে।
DA বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার?
কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন যেখানে সপ্তম বেতন পে কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে মহার্ঘ্য পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র ১৮% হারে দিয়ে পাচ্ছেন। ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তফাৎটা ঠিক যে কতটা তা ভালোভাবেই বোঝা যায়। কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশনের বিষয়ে সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে সেখানে এখন পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন পে কমিশনেই আটকে রয়েছে। উপরন্তু পঞ্চম পে কমিশনের আওতায় থাকা টাকা ক্লিয়ার করতে পারেনি সরকার। তবে আর ৬ দিন পরেই সরকার ডিএ নিয়ে মেগা ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশিষ্ট মহল।
আরও পড়ুনঃ ৪ জেলায় বৃষ্টি, সঙ্গে ৬০ কিমি বেগে হাওয়া, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া?
আসলে গত কয়েক বছরে রাজ্য বাজেটে সরকার এই ডিএ নিয়ে ঘোষণা করেছে। ২০২৪ সালের রাজ্য বাজেটে চার শতাংশ এবং ২০২৫ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আবার ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। যে কারণে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে চলা রাজ্য বাজেটেও সরকার এই নিয়ে ঘোষণা করতে পারে বলে মনে হচ্ছে। তবে বাজেটে কতটা DA বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার, তা নিয়ে কোনও আভাস মেলেনি।
শহিদ মিনারে বিক্ষোভের ডাক কর্মীদের
এদিকে আজ মঙ্গলবার আবার শহিদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। ওই সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে যে সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। যা যা বকেয়া আছে, সেটা মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেই সংক্রান্ত স্থায়ী আদেশনামা জারি করারও দাবি তোলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।