আগামী ২৪ ঘন্টায় কি শীত বাড়বে? নাকি গা ঘামাবে গরম? জানুন অবহাওয়ার লেটেস্ট আপডেট

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েকদিন আগে শীতের দাপট এতটাই বেশি ছিল যে গোটা রাজ্যবাসী উত্তুরে হাওয়ায় জমে গিয়েছিল। কিন্তু যেই পৌষ পেরিয়ে মাস মাস শুরু হল অমনি চোখের পলকেই উধাও হয়ে গেল শীত! বেলা বাড়তেই রীতিমতো ঘাম ঝরছে দক্ষিণের জেলাগুলোতে (South Bengal)। শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গের পারদও বেশ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সরস্বতী পুজোতেও কি গরম বেশ ভালই অনুভব করবে রাজ্যবাসী? আগামী ২৪ ঘণ্টায় কি আর দেখা পাওয়া যাবে না শীতের?

বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা!

হাওয়া অফিস জানিয়েছে, হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করা যাবে না সরস্বতী পুজোর সকালে। উত্তরে অবশ্য ঠান্ডা ও কুয়াশার দাপট থাকবে। আর এর জন্য একমাত্র দায়ী থাকছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। বুলেটিন অনুযায়ী, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। যার ফলে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। অন্যদিকে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাই সব মিলিয়ে শীতের ইনিংস শেষের পথে। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, উলুবেরিয়া, ডায়মন্ড হারবার, কলাইকুন্ডা, সল্টলেক।

৩০ এর ঘরে পৌঁছল উলুবেড়িয়ার তাপমাত্রা

জানা গিয়েছে উলুবেড়িয়ায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে ছুঁয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার এবং কলাইকুন্ডাতে তাপমাত্রা পৌঁছল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল এবং ঝাড়গ্রাম ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অন্যদিকে সল্টলেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলেই আশা করা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি থাকবে। তবে পুরোপুরি শীত এখনই যাচ্ছে না। গতিবিধি অনুযায়ী আশঙ্কা করা যাচ্ছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই লোটা কম্বল নিয়ে চলে যাবে শীত।

আরও পড়ুন: স্ত্রী-সন্তানকে রেখেই গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা হিরণ, পাত্রী কে এই ঋত্বিকা গিরি?

দক্ষিণে এইমুহুর্তে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি।

Leave a Comment