সহেলি মিত্র, কলকাতাঃ নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station)…যাকে বলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। সে আপনি দার্জিলিং, সিকিমের পাহাড় হোক বা আসাম বা অন্যান্য উত্তরপূর্বের রাজ্য, যাওয়ার ক্ষেত্রে এই রেলস্টেশনকে পেরোতেই হবে। এই স্টেশনে গিয়ে পৌঁছালে যেন এক আলাদাই ভালো লাগা কাজ করে সকলের মধ্যে। আপনিও কি সম্প্রতি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে? এই স্টেশনেই নামবেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবারে আপনি যদি সকলের প্রিয় এনজেপি স্টেশনে নামেন তাহলে দেখবেন রেল (Indian Railways) অনেক কিছু বদলে দিয়ে একদম নতুন করে দিয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
বদলে গেল এনজেপি স্টেশন
এখন আপনিও নির্ঘাত ভাবছেন যে স্টেশনে কী এমন বদল ঘটেছে? মঙ্গলবার রেল কর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) নিউ জলপাইগুড়ি স্টেশনে দুটি নতুন প্ল্যাটফর্মের নির্মাণ কাজ শেষ করেছে। আর এরইসঙ্গে উত্তরবঙ্গের বৃহত্তম এবং ব্যস্ততম স্টেশন এনজেপিতে ব্রডগেজ প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে আট নম্বরে দাঁড়াল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে আগামী দিনে আরও বেশি মানুষ, আরও বেশি ট্রেন যে এই স্টেশনগুলিতে এসে দাঁড়াতে পারে তা আশাই করা যায়।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীতের ব্যাটিংয়ের মাঝেই ২ জেলায় বর্ষণের সম্ভাবনা, আজকের আবহাওয়া
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের জন্য এখন পর্যন্ত ছয়টি প্ল্যাটফর্ম এবং একটি পৃথক প্ল্যাটফর্ম ছিল। এনএফআরের প্রধান জনসংযোগ কর্মকর্তা বা সিপিআরও কে কে শর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “এই যাত্রী-ভিত্তিক উদ্যোগটি স্টেশনের অবকাঠামোতে একটি উল্লেখযোগ্য উন্নতি চিহ্নিত করে এবং এর লক্ষ্য হল সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, মসৃণভাবে বোর্ডিং এবং ডি-বোর্ডিং নিশ্চিত করা, কর্মক্ষম দক্ষতা উন্নত করা। সেইসঙ্গে এই গুরুত্বপূর্ণ স্টেশনে ক্রমবর্ধমান সংখ্যক দূরপাল্লার ট্রেন পরিষেবার আরও ভাল পরিচালনা সহজতর করা হল অন্যতম বড় লক্ষ্য।”
আরও পড়ুনঃ রেলে নয়া বিপ্লব! সফল হল প্রথম LNG ডুয়াল ফুয়েল ট্রেনের ট্রায়াল, বাঁচবে বিপুল ডিজেল
উপকৃত হবেন যাত্রীরা
সিপিআরও আরও বলেন, এনজেপির মূল প্রবেশপথে অবস্থিত দুটি নতুন প্ল্যাটফর্মের কাজ শেষ হওয়ার পর, সেগুলির নামকরণ করা হয়েছে প্ল্যাটফর্ম এক এবং দুই। বিদ্যমান প্ল্যাটফর্মগুলিকে নিয়মিতভাবে আট নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে খবর, আগের প্ল্যাটফর্মগুলি পুনর্বিন্যাস করা হয়েছে। উদাহরণস্বরূপ, প্ল্যাটফর্ম নম্বর 1A-এর নাম পরিবর্তন করে প্ল্যাটফর্ম নম্বর ৩, প্ল্যাটফর্ম ১-এর নাম পরিবর্তন করে প্ল্যাটফর্ম ৪ এবং প্ল্যাটফর্ম ২-এর নামকরণ করা হয়েছে প্ল্যাটফর্ম ৫। “সংশোধিত প্ল্যাটফর্ম ব্যবস্থাটি NJP-তে ট্রেন নিয়ন্ত্রণ, যাত্রী চলাচল এবং সামগ্রিক নিরাপত্তা উন্নত করবে বলে আশা করা হচ্ছে,” বলেন সিপিআরও।
Kindly Note!
New platforms at NJP station started from 3/2/2026.Old Platforms’ New Numbers:
Toy Train: NG
PF 1A = PF 3
PF 1 = PF 4
PF 2 = PF 5 (UP Mainline)
PF 3 = PF 6 (DN Mainline)
PF 4 = PF 7
PF 5 = PF 8New Order: 1-2-3-4-5-6-7-8@ThaneOfTracks @12johitskk pic.twitter.com/GblKvdaVPr
— Malda Town Railway station -ER(UNOFFICIAL)
(@DiptarghaRF) February 3, 2026

(@DiptarghaRF)