বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্নীতিমুক্ত থাকার প্রশ্নে একটু একটু করে এগিয়ে আসছে ভারত। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশগুলির ধারে কাছে না থাকলেও সাম্প্রতিক বছরগুলিতে ক্রমশ নিজেকে উন্নত করেছে নয়া দিল্লি। সম্প্রতি গ্লোবাল ট্রান্সপারেন্সির (2025 Global Transparency Report) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2024 সালের তুলনায় 2025 এ অর্থাৎ গতবছর ভারতে দুর্নীতির পরিমাণ কমেছে। কমেছে দুর্নীতির মামলাও। সেই তুলনায় উন্নত দেশ আমেরিকায় অনেকটাই বেড়েছে দুর্নীতি।
সত্যিই কি ভারতে কমেছে দুর্নীতি?
গ্লোবাল ট্রান্সপারেন্সির রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। এই দেশটিতেই দুর্নীতির সবচেয়ে কম মামলা জমা পড়েছে। অন্যদিকে 2025 এর হিসেবে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং দক্ষিণ সুদান। বিশ্বের 180টি দেশকে নিয়ে তৈরি রিপোর্টে এই দুই দেশ সবার শেষে জায়গা পেয়েছে।
মূলত দুর্নীতির উপর ভিত্তি করে তৈরি ওই রিপোর্টে শুধুমাত্র 7টি দেশের স্কোর 80 র উপরে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2025 সালের সমীক্ষা অনুযায়ী আমেরিকায় দুর্নীতি বেড়েছে বই কমেনি। মূলত সে কারণেই, এই রিপোর্টে ধাক্কা খেয়েছে আমেরিকা। বলাই বাহুল্য, ডোনাল্ড ট্রাম্পের দেশে দুর্নীতির মামলা বেড়ে যাওয়ায় দেশটি দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় 28 থেকে এক ধাপ নেমে 29 এ দাঁড়িয়েছে। এদিকে চিনেও কমেনি দুর্নীতি। তাদের স্থান বর্তমানে 76 নম্বরে। তবে এই দুই দেশে দুর্নীতি ছড়িয়ে পড়লেও রিপোর্ট বলছে 2023 সালের দুর্নীতির দিক থেকে যেখানে ভারতের অবস্থান ছিল 93। 2024 সালে 92 নম্বরে জায়গা পাওয়ার পর 2025 এর দুর্নীতির হিসেবে ভারত এক ধাপ এগিয়ে 91 নম্বর রয়েছে।
ভারতের স্কোর এখন 39। এর অর্থ, সামগ্রিকভাবে দুর্নীতির মামলাগুলি গত তিন বছরে ভারতে অনেকটাই কমেছে। সব মিলিয়ে বলাই যায়, আমেরিকায় যেখানে দুর্নীতি বেড়েই চলেছে সেই পর্বে দাঁড়িয়ে ভারতের দিন দিন কমছে দুর্নীতির মামলা। তবে দুর্নীতির মামলা কমলেও বাস্তব অর্থে দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে ভারত আজও বিশ্বের বহু দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে। সে কারণেই দুর্নীতি সূচকে ভারতের স্কোর 39। যেই সংখ্যাটা বিপদজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়।
অবশ্যই পড়ুন: একবার নয়, T20 বিশ্বকাপে দুবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! কীভাবে জানুন
উল্লেখ্য, দুর্নীতি ছড়িয়ে পড়েছে ইউরোপের একাধিক দেশে। সাম্প্রতিক রিপোর্ট বলছে, দুর্নীতির নিরিখে ব্রিটেন থেকে শুরু করে ইতালি এমনকি ফ্রান্সের মতো দেশের অবস্থা খুবই খারাপ। যার জেরে দুর্নীতি সূচকে এই দেশগুলির স্কোর কমেছে। তবে ইউরোপের দেশগুলির মধ্যে কম দুর্নীতির নিরিখে এগিয়ে রয়েছে জার্মানি। এই দেশটিতে দুর্নীতির মামলা অনেকটাই কমেছে বলেই দাবি করছে রিপোর্ট। অন্যদিকে, মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে দুর্নীতির নিরিখে পাকিস্তান এক ধাপ পিছিয়ে 136 নম্বর রয়েছে। হিসেব বলে এই দেশে দুর্নীতির মামলা বেড়েছে। এদিকে আবার দুর্নীতি সূচকে 27 থেকে 1 পয়েন্ট বেড়ে পাকিস্তানের স্কোর হয়েছে 28।