বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের উপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে নিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই আদেশ জারি করার পর আদেশনামায় সই করেছেন। তবে প্রশ্ন ছিল কবে থেকে অতিরিক্ত শুল্ক মুকুব করার সিদ্ধান্ত কার্যকর হবে? বিবৃতি জারি করে সে কথা স্পষ্ট করে দিল আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তর। ওই বিবৃতিতে মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তর খুব পরিষ্কারভাবে জানিয়েছে, ভারতের উপরে আর চাপানো হবে না অতিরিক্ত শুল্ক।
কবে থেকে কার্যকর হবে শুল্ক মুকুবের সিদ্ধান্ত?
আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তর জানায়, ভারত থেকে যেসব পণ্য আমেরিকায় পৌঁছবে সেগুলির উপরে অতিরিক্ত কর নেওয়া হবে না। 7 ফেব্রুয়ারি বা তার পর গুদাম থেকে বেরোনো পণ্য গুলির উপর অতিরিক্ত শুল্ক নেওয়া হবে না। অর্থাৎ 7 ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক মুকুবের নির্দেশ।
বলাই বাহুল্য, কিছুদিন আগেই ভারতের সাথে বাণিজ্য সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছিলেন ভারতের উপর থেকে শুল্কের পরিমাণ 50 শতাংশ থেকে কমিয়ে 18 শতাংশে নামিয়ে আনা হবে। এ কথা আগে নিজের ট্রুথ সোশ্যালেও জানিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে বন্ধু ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
অবশ্যই পড়ুন: এরা পাবে না যুব সাথী প্রকল্পের টাকা! সাফ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত?
ডোনাল্ড ট্রাম্পের তরফে বারবার দাবি করা হয়েছে, আমেরিকা শাস্তি মূলক শুল্ক চাপানোর পরই নাকি ধাপে ধাপে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত (India Oil Import)। বর্তমানে ভারত নাকি আর রাশিয়া থেকে তেলই কেনে না। সে কারণেই নয়া দিল্লির উপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ডিসি। তবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হয়েছে কিনা কিংবা আগামীতে বন্ধু দেশ থেকে তেল কেনা জারি থাকবে কিনা তা নিয়ে কিছুই বলেনি ভারত। এদিকে দেশের অন্দরে এ নিয়ে চলছে জোর আলোচনা। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, নরেন্দ্র মোদি সরকার নাকি সংসদীয় প্যানেলকে জানিয়েছে যেসব দেশ থেকে সস্তা এবং উন্নত মানের অপরিশোধিত তেল আমদানি করা যাচ্ছে, সেই সব দেশ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত।