আরজি করে গাফিলতিতে মৃত্যু, জ্বালানি সংকট…! আজকের সেরা ১০ খবর (২৩ মার্চ)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ মার্চ, সোমবার। আরজি করে গাফিলতিতে মৃত্যু, জ্বালানি সংকট, পূর্ব রেলের নতুন ট্রেনের ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আরজি করে ফের পরিষেবার গাফিলতিতে এক রোগীর মৃত্যু

আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ফের পরিষেবার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া ৬০ বছর বয়সী বিশ্বজিৎ সামন্ত শৌচালয় যাওয়ার জন্য কোনও রকম স্ট্রেচার পায়নি বলে খবর। পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছিলেন। তাতেই পথে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরিবার দাবী করছে, সঠিক সময় স্ট্রেচার বা লিফটের সুবিধা যদি থাকত, তাহলে এরকম পরিণতি হত না। গত শুক্রবারই এই হাসপাতালে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আবারও ছড়াল আতঙ্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) হাওড়া – নয়াদিল্লি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, যাত্রীদের চাপ সামাল দেওয়ার জন্য হাওড়া – নয়াদিল্লির মধ্যে এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ ২৩ মার্চ সন্ধ্যা ৬:১৫ মিনিটে নয়াদিল্লা থেকে ছাড়বে ০৪০৫২ স্পেশাল ট্রেনটি, যা আগামীকাল রাত ১১:৪০ মিনিটে হাওড়াতে পৌঁছবে। আর ফিরতি পথে ০৪০৫১ স্পেশাল ট্রেনটি ২৫ মার্চ রাত ১:৪০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ২৬ মার্চ সকাল ৮:২০ মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌঁছবে। ১৯ কোচের এই এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে বর্ধমান, আসানসোল, পাটনারসহ একাধিক স্টেশনে থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পশ্চিম এশিয়ার যুদ্ধে তীব্র জ্বালানি সংকট পাকিস্তানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে পাকিস্তানে তীব্র জ্বালানোর সংকট দেখা গেল। যার ফলে দেশটির সরকার হাই-অকটেন তেলের দাম লিটার প্রতি ২০০ টাকা বাড়িয়ে দিয়েছে। আর এখন তা দাঁড়িয়েছে ৩০০ টাকা। বর্তমানে পাকিস্তানে পেট্রোল পাওয়া যাচ্ছে ৩২১.১৭ টাকা লিটার এবং ডিজেল পাওয়া যাচ্ছে ৩৩৫.৮০ টাকা লিটার। পেট্রোলিয়াম সচিবের তথ্য অনুযায়ী, দেশে মাত্র পাঁচ দিনের এলপিজি, সাত দিনের অপরিশোধিত তেল এবং দশ দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে। আর সংকট মোকাবিলা করার জন্য সরকার স্কুল-কলেজ বন্ধ রেখেছে এবং অফিসগুলো বন্ধ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ডলারের বিপরিতে রেকর্ড পতন ভারতীয় রুপির

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি এবং বিশ্বজুড়ে অস্থিরতার প্রভাবে ভারতীয় রুপির দামে রেকর্ড পতন ঘটল। সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপির মান সর্বনিম্ন ৯৩.৯৪ টাকায় গিয়ে ঠেকেছে, যা ভারতীয় মুদ্রার ইতিহাসে নতুন রেকর্ড। গত এক সপ্তাহের রুপির মূল্য ৯২.৬৩ থেকে ধারাবাহিকভাবে কমেছে। আর গত সেশনে এটি ১.২ শতাংশ পড়ে গিয়েছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বোচ্চ বড় পতন। বিশেষজ্ঞদের মতে, ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাতের ফলে অর্থনৈতিক চাপের কারণেই এই মুদ্রার পতন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যকে একহাত নিল সুপ্রিম কোর্ট

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজে দেরি হওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এবার তীব্র আক্রমণ করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে রাজ্যকে চাপ দিয়ে জানানো হয়েছে, জনস্বার্থের প্রকল্পে রাজনীতি করা চলবে না। নিউ গড়িয়া – বিমানবন্দর অরেঞ্জ লাইনের মাত্র ৩১৬ বর্গমিটার অংশের কাজ আটকে থাকার কারণে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। আর উৎসব এবং নির্বাচনের দোহাই দিয়ে উন্নয়ন না আটকানোর পরামর্শ দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজ্য মামলা প্রত্যাহার না করলে তা সরাসরি খারিজ করে দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) আজ থেকে শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেনের রুট সম্প্রসারণ

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বিরাট খুশির খবর। আজ অর্থাৎ ২৩ মার্চ থেকে একাধিক লোকাল ট্রেনের গন্তব্য বদলানোর সিদ্ধান্ত নিল রেল। আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষামূলকভাবে শিয়ালদা – বনগাঁ, শিয়ালদা – ক্যানিং এবং শিয়ালদা – ডায়মন্ড হারবার শাখার রুট পরিবর্তন বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। যার ফলে দত্তপুকুর বা গোবরডাঙ্গা পর্যন্ত যাওয়া ট্রেনগুলি এখন সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ৩৩৬১৭ এবং ৩৩৬৮৫ নম্বর লোকাল। একইভাবে চম্পাহাটি এবং ঘুটিয়ারি শরিফ লোকাল এখন ক্যানিং পর্যন্ত যাবে। আর মগরাহাট লোকাল ডায়মন্ড হারবার পর্যন্ত যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভারতীয় বায়ুসেনা কর্মীকে পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার

রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ অসমের চাবুয়া বায়ুসেনা ঘাঁটি থেকে সুমিত কুমার নামে একবার সামরিক কর্মীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছে যে, ওই ব্যক্তি যুদ্ধ বিমানের অবস্থান, মিসাইল সিস্টেমের গোপন তথ্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত বিবরণ পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে পাচার করছিলেন। ২০২৩ সাল থেকে অর্থের বিনিময়ে এই কাজ করার কথা তিনি নিজেই স্বীকার করেছেন এবং তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন প্রতীক উর রহমান

প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমানকে দলের অন্যতম মুখপাত্রের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০০৮ সালে সিপিআইএমের হাত ধরে রাজনীতিতে আসা প্রতীক একসময় শাসকদলের সমালোচনা করতেন। এমনকি কুনাল ঘোষের বিরুদ্ধে অতীতে তিনি সরব হয়েছিলেন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পর জল্পনা উঠেছিল যে, তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পেতে পারেন। কিন্তু প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকলেও কুনাল ঘোষের ছেড়ে যাওয়া আসনে বসিয়ে তাঁর উপর এবার বড় ভরসা করল জোড়াফুল শিবির। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বিজেপি কর্মীর মেয়ে যুবসাথীর টাকা পাওয়ায় হুমকি

নদীয়ার হরিণঘাটায় সরকারি যুবসাথী প্রকল্পের টাকা পাওয়াকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর মেয়েকে হুমকি এবং ওই কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষের বিরুদ্ধে। অভিযোগ উঠছে, বিজেপি কর্মীর মেয়ে সরকারি অনুদান পাওয়ার কারণে কাউন্সিলর তাঁকে ফোন করে গালিগালাজ করেছেন এবং পরে তাঁর বাবাকে রাস্তায় আটকে মারধর ও অপহরণের হুমকিও দিয়েছে। এই ঘটনায় একটি ভিডিও সমাজের মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ওই বিজেপি কর্মী হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত কাউন্সিলর এ বিষয়ে মুখ খোলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ক্যানিং পূর্বে ISF প্রার্থী হলেন আরাবুল ইসলাম

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্য-রাজনীতিতে এবার বিরাট চমক দিয়ে তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগদান করে ক্যানিং পূর্ব আসনে প্রার্থী হয়েছেন ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সোমবার ফুরফুরা শরীফ থেকে ঘোষিত আইএসএফ এর প্রথম দফার ২৩ জন প্রার্থীর তালিকায় তাঁর নাম রয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ভঙ্গরে তৃণমূল প্রার্থী এবং আরাবুলের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্বে এবার তিনি লড়াই করবেন। ৩০ শতাংশের বেশি হিন্দু প্রার্থী রাখা হয়েছে তালিকায়। যার মধ্যে অশোকনগর, আমডাঙ্গা এবং মধ্যমগ্রামের মতো আসনগুলিও অন্তর্ভুক্ত থাকছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment