আশাকর্মীদের বেতন বৃদ্ধি সহ বেকারদের মাসিক ভাতা, বড় ঘোষণা সরকারের

Asha Workers

সহেলি মিত্র, কলকাতা: আশা কর্মীদের (Asha Workers) জন্য রইল এক দুর্দান্ত সুখবর। অবশেষে সকলের বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। আর এরই মাধ্যমে আশা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূর্ণতা পেল। ভাবছেন বাংলার আশা কর্মীদের বেতন বেড়েছে? তাহলে ভুল ভাবছেন। আসলে কেরালার বাম সরকার আশা কর্মীদের বেতন বৃদ্ধি করেছে। সেই সঙ্গে বেকারদের জন্য বেশ কিছু ঘোষণা করেছে সরকার।

আশা কর্মীদের বেতন বাড়াল সরকার

একদিকে যখন বাংলার বহু আশা কর্মী দিনের পর দিন ধরে বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে রাস্তায় নেমে সরব হয়েছেন, সেখানে অন্যদিকে কেরল সরকারের এক সিদ্ধান্ত সকলের জীবন বদলে দিতে চলেছে বলে মনে করা হচ্ছে। পিনারাই বিজয়ন সরকার বার্ষিক বাজেটে আশা কর্মীদের বেতন বৃদ্ধি করেছে। বাজেটে সমাজকল্যাণ পেনশনের জন্য ১৪,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বয়স্কদের জন্যও আলাদা বাজেট থাকবে।

আরও পড়ুনঃ দিনে ৭ টাকা করে বিনিয়োগ, প্রতি মাসে পাবেন ৫০০০ টাকা পেনশন

কেরালায় আশা কর্মীরা ১,০০০ টাকা বেতন বৃদ্ধি পাবেন। সহকারীরা ৫০০ টাকা বেতন বৃদ্ধি পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মীরাও ১,০০০ টাকা বেতন বৃদ্ধি দেখতে পাবেন। বাজেটে মুখ্যমন্ত্রীর “কানেক্ট টু ওয়ার্ক” বৃত্তির জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বৃত্তির আওতায়, ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষিত এবং বেকার যুবকরা এক বছরের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।

আরও পড়ুনঃ LPG, সিগারেটের দাম থেকে FasTag! ১ ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম

বয়স্কদের জন্য পৃথক বাজেট ঘোষণা

বয়স্কদের জন্য আলাদা বাজেটের দাবি উঠেছে। কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেন, “রাজ্যে প্রায় ১৮.৭ শতাংশ বয়স্ক নাগরিক রয়েছে। আমরা বয়স্কদের জন্য আলাদা বাজেটও প্রবর্তন করব। আমার বিশ্বাস কেরালা দেশের প্রথম রাজ্য যেখানে এটি করা হয়েছে।” এরইসঙ্গে বালাগোপাল জানিয়েছেন যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ওয়ানাড়ের ভূমিধসে ক্ষতিগ্রস্তদের কাছে প্রথম ব্যাচের বাড়ি হস্তান্তর করা হবে। MGNREGA -র জন্য অতিরিক্ত ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Comment