ইংরেজদের গুঁড়িয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জয়, বৈভবদের উপর টাকার বৃষ্টি BCCI-র!

BCCI On India U-19 Team Announced prize money after winning World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লিখেছে ভারতের অনূর্ধ্ব 19 দল। বৈভব সূর্যবংশীদের হাত ধরে মহামঞ্চে ইংল্যান্ডকে 100 রানের বিরাট ব্যবধানে হারিয়ে ষষ্ঠ বারের মত জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। আর সেই সাফল্যের পুরস্কার একেবারে হাতেনাতে পেলেন আয়ুষ মাত্রেরা। ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর এবার অনূর্ধ্ব 19 দলের উপর টাকার বৃষ্টি করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On India U-19 Team)। খোদ BCCI সচিব দেবজিত সাইকিয়া বৈভবদের জন্য বিপুল নগদ আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।

বিশ্বকাপ জিতে কত পাচ্ছেন বৈভবরা?

অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপ ফাইনালে খেল দেখিয়েছে ভারতের ছোটরা। ইংরেজদের একপ্রকার পিটিয়ে ছাতু করে 6 বারের চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় অনূর্ধ্ব 19 দল। আর সেই
প্রাপ্তির পরই বৈভবদের প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ। তাঁর কথায়, “টুর্নামেন্টে অপরাজিত থেকে ভারতীয় অনূর্ধ্ব 19 দল ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে এটা গর্বের বিষয়।” ছোটদের জাতীয় দলের প্রশংসা করে বিশ্বকাপ জয়ের পুরস্কার মূল্য বাবদ 7.5 কোটি টাকা ঘোষণা করেন বোর্ড সচিব।

সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ বাবু খুব পরিষ্কারভাবে জানান, “2026 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতের এই জয়ে গোটা দেশ এবং BCCI অত্যন্ত গর্বিত। আমাদের দল ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে। সবচেয়ে বড় কথা গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকেই এই কাজ করেছেন ছোটরা। তাই যুব দল তাঁদের প্রাপ্য সাড়ে 7 কোটি টাকার নগদ পুরস্কার পাবে।”

অবশ্যই পড়ুন: অসুস্থ বুমরাহ! T20 বিশ্বকাপে নামার আগেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ

উল্লেখ্য, ফাইনালের আগে পর্যন্ত অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপে অপরাজিত ছিল ইংল্যান্ডও। তবে মহামঞ্চে এসে ইংরেজদের সেই দর্প চূর্ণ করেছেন বৈভব সূর্যবংশীরা। সেই সাফল্যের পর ভারতীয় যুবদলকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রধানমন্ত্রীর কথায়, “ভারতের তরুণ ক্রিকেট প্রতিভা একেবারে জ্বলজ্বল করছে! গোটা টুর্নামেন্টে আমাদের দল দুর্দান্ত খেলেছে এবং সবশেষে এই জয় দেশের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল।”

Leave a Comment