সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল রাতে পার্ক স্ট্রিটের অলিপাব রেস্তোরাঁয় রাতের ডিনার সারতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) সহ তাঁর দুই বন্ধু। অভিযোগ, মটন স্টেক অর্ডার করা সত্ত্বেও তাঁদেরকে গরুর মাংস পরিবেশন করা হয়েছিল। এমনকি ভুলবশত অভিনেতা তা খেয়েও ফেলেন এবং জানতে পারার পর ফেসবুক লাইভে ঘটনা তুলে ধরেন। ইতিমধ্যেই ওই অভিযুক্ত ওয়েটারকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। কিন্তু ঠিক কী ঘটেছিল গতকাল? স্পষ্ট জানালেন অভিনেতা।
মটনের বদলে গরুর মাংস
আসলে এই ঘটনার পর অনেকের মনে কৌতুহল জাগে যে, গোটা প্লেট শেষ করার পর তাহলে সায়কদের হুঁশ ফিরল? আগে কেন বুঝতে পারেনি যে এটা গরুর মাংস? তাহলে কি সায়ক হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে? এমনকি অনেকে সায়ককে ‘বিজেপির দালাল’ বলেও আখ্যা দিয়েছে। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে অভিনেতা সায়ক নিজেই জানান যে, আমার হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর কোনও ইচ্ছা নেই। আমি আমার মুসলিম বন্ধু রিয়াজের বাড়িতে ঈদে গিয়েও খেয়েছি। আমার কনটেন্টে সবসময় শালীনতা বজায় থাকে। আর ধর্মীয় সাম্প্রদায়িক বার্তা দিয়ে থাকি আমি। বন্ধুত্ব কোনও দিন ধর্মের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমি এটাই বিশ্বাস করি।
যারা আমাকে না জেনেই কটাক্ষ করছে, তারা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পারে আমি কী ধরনের কনটেন্ট বানাই। এমনকি আমি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিয়েছি বলে একাংশ আমাকে ‘চটি চাটা’ বলে অভিহিত করেছে। তবে গতকাল যা ঘটেছে তার প্রতিবাদ যদি আমি নিজেই না করি, তাহলে অনেক মানুষের সঙ্গে এরকম ঘটবে। অজান্তে আমাদের টেবিলে বিফ পরিবেশন করা হয়েছে এবং ভুলবশত আমি তা খেয়ে নিয়েছি। রাজনীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।
সায়ক এদিন আরও বলেন যে, আমরা চিকেনের আইটেম এবং একটি মটন স্টেক অর্ডার করেছিলাম। তবে উনি প্রথমে বিফ দিয়ে যান এবং পরে আরেকটা মটন এনে টেবিলে রাখতে আমাদের কৌতূহল হয়। অনেকেই বলছেন যে আমরা পুরো প্লেট শেষ করে প্রতিবাদ করেছি। তবে না, ব্যাপারটা অন্য। আমি এবং অনন্যা শুধুমাত্র চেখে দেখেছিলাম। তারপর ওই ওয়েটার বলে যে, আমরা নাকি দুটো স্টেক পদ অর্ডার করেছি। একটা মটন এবং আরেকটা বিফ। তখনই আমি প্রতিবাদ করি। কারণ, অজান্তে গরুর মাংস খেয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আর ওই ওয়েটার নিজেই জানান যে, সে মুসলিম। কিন্তু উনি যদি নিজেকে হিন্দু বলতেন, তাহলে আমিও তাকে একই প্রশ্ন করতাম, আপনাকে গরুর মাংস খাওয়ালে কেমন হবে? ওদের মধ্যে সবসময় একটা প্রেশার থাকে। তবে এরকম ঘটনা সত্যিই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: অনেকটাই দাম কমল সোনার, ৩৪ হাজার টাকা পতন রুপোর দর! দেখুন রেট
এই ঘটনার পর আমি পার্ক স্ট্রিট থানায় গিয়ে এফআইআর দায়ের করেছি এবং ইতিমধ্যেই ওই ওয়েটারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা সত্যিই নিন্দনীয়। এরকম ঘটনা যেন কারও সঙ্গে না ঘটে এটাই চাই। এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে নেটিজেনরা একের পর এক ক্ষোভ প্রকাশ করছে।