ইনস্টাগ্রাম থেকে বিরাটের তুলনায় অনেক বেশি টাকা আয় করেন এই খেলোয়াড়!

This player charges huge amount more than Virat Kohli Instagram earnings

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার রাতে আচমকা সমাজ মাধ্যম থেকে উধাও হয়ে যায় বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হাজারো চেষ্টা করলেও কোহলির প্রোফাইলের অ্যাক্সেস পাচ্ছিলেন না ভক্তরা। তাতে ক্রমশ বাড়ছিল হৃদকম্প। তাহলে কি কোহলির প্রোফাইল ডিলিট করে দিল ইনস্টাগ্রাম? নাকি সাসপেন্ড করা হলো প্রিয় ক্রিকেটারের অ্যাকাউন্ট? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই অর্থাৎ শুক্রবার সকালে আবার স্বাভাবিক অবস্থায় ফিরল বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর তারপর থেকেই কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে কৌতুহলী (Virat Kohli Instagram Earning)হয়ে উঠেছেন ভক্তরা। অনেকেরই প্রশ্ন, ইনস্টাগ্রাম থেকে কত টাকা আয় করেন বিরাট?

ইনস্টাগ্রাম থেকে কত টাকা আয় করেন বিরাট?

বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আচমকা উধাও হয়ে যাওয়ার পর থেকেই শুক্রবার ভক্তদের কৌতূহলের অন্যতম কারণ হয়ে উঠেছে ভারতীয় মহাতারকার অ্যাকাউন্ট। অনেকেই জানতে চাইছেন কোহলি ইনস্টাগ্রাম থেকে কত টাকা রোজগার করেন? সে প্রসঙ্গে বলি, কোহলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কত টাকা রোজগার ক রেন বা তিনি আদৌ ইনস্টাগ্রাম থেকে আয় করেন কিনা তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য নেই। তবে জিকিউ ইন্ডিয়ার 2020 সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিরাট কোহলি তাঁর একটি পোস্টের বিনিময়ে ইনস্টাগ্রাম থেকে 1.35 কোটি টাকা চার্জ করেন। 2026 সালে দাড়িয়ে কোহলির ইনস্টাগ্রাম থেকে আয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে বলেই দাবি একাধিক রিপোর্টের। তবে সেটা ঠিক কত তা নিয়ে কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি।

কোহলির থেকেও বেশি আয় করেন এই খেলোয়াড়?

অনেকেই হয়তো জানেন, বিরাট কোহলির থেকেও ইনস্টাগ্রাম থেকে বেশি আয় করেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফুটবল থেকে তাঁর আয় যেমন আর পাঁচটা ফুটবলার, ক্রিকেটারের থেকে অনেক বেশি ঠিক তেমনই ইনস্টাগ্রাম থেকেও প্রতি পোষ্টের জন্য অনেক বেশি অর্থ চার্জ করেন তিনি। গত বছরের জুনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোনাল্ডো একটি পোষ্টের জন্য 3.23 মিলিয়ন ডলার অর্থাৎ 27 কোটি টাকা চার্জ করেছিলেন। ইনস্টাগ্রামও বেশ কয়েকবার প্রকাশ্যে এনেছে যে তিনিই বিভিন্ন উৎস থেকে উপার্জন করা সর্বোচ্চ বেতনের প্লেয়ার।

অবশ্যই পড়ুন: আজ বিকেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা? বাড়ছে হৃদকম্প

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রোজগারের একাধিক খবর প্রকাশিত হয়েছে নানান সংবাদমাধ্যমে। আজ থেকে তিন বছর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 12 কোটি টাকা প্রতি পোস্টে আয়ের ইঙ্গিত দিয়েছিল! যদিও 2023 এ এক্স হ্যান্ডেলে কোহলি খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে তাঁর আয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

 

Leave a Comment