প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই তড়িঘড়ি কাজ মেটাতে SIR শুনানি নিয়ে বেশ মনোযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কাজের চাপে প্রায় নাওয়া খাওয়া ভুলে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ করেই চলেছে স্কুল শিক্ষকদের একাংশ। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে আরও এক বাড়তি চাপ হতে চলেছে। এমতাবস্থায় বড় স্বস্তি দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষায় শিক্ষকেরা কে কত ক্ষণ কাজ করবেন তা এবার স্থির করে দিল সংসদ। জানা গিয়েছে, অতিরিক্ত বা অনিয়মিত কাজের অভিযোগ যাতে না ওঠে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
নতুন নির্দেশিকা প্রকাশ সংসদের!
রিপোর্ট অনুযায়ী সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, থিওরি পরীক্ষায় প্রধান পরীক্ষকদের কাজ দেওয়া যাবে সর্বোচ্চ ২১ দিন। এই দিনগুলি বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে। সাধারণ পরীক্ষকদের খাতা দেখা এবং জমা দেওয়ার প্রক্রিয়ার জন্য তাঁরা মোট ৩ দিন অন ডিউটি পাবেন। এর মধ্যে একদিন খাতা সংগ্রহের জন্য এবং বাকি দু’দিন খাতা জমা দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে। তবে দায়িত্ব শুধু প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের ওপর বর্তাবে না, এর সঙ্গে স্ক্রুটিনিয়ারদের জন্যও নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

পরীক্ষক এবং স্ক্রুটিনিযারদের জন্য দায়িত্ব
বিজ্ঞপ্তি অনুযায়ী স্ক্রুটিনিয়ারদের ক্ষেত্রে দায়িত্ব কিছুটা বেশি হওয়ায় তাঁদের ডিউটির সময়সীমা সর্বোচ্চ ১০ দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে উত্তরপত্র স্ক্রুটিনি করার জন্য ৪ দিন এবং প্রয়োজনে নম্বর আপলোডিং ও পিপিআর বা পিপিএস ডিউটির জন্য আরও ৩ দিন করে সময় পাওয়া যাবে। অন্যদিকে ডিস্ট্রিক্ট অ্যাডভাইজ়ারি কাউন্সিলের সদস্য শিক্ষকরা পাবেন সর্বোচ্চ ১৬ দিনের কাজ। যার মধ্যে কাউন্সিলের মিটিংয়ের জন্য ২ দিন এবং জেলা প্রশাসনের সাথে বৈঠকের জন্য ২ দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি সংসদের নমিনিদের সময় দেওয়া হবে সর্বোচ্চ ১৩ দিন। সংসদের এই নির্দেশিকায় ছুটির দিন নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ছুটির দিন বা রবিবার কাজ করলে ‘অন ডিউটি’ দেওয়া হবে বলে কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: বেলডাঙা মামলা হাইকোর্টে পৌঁছতেই বড় নির্দেশ প্রধান বিচারপতির
সংসদের তরফ থেকে পাঠানো নির্দেশ অনুযায়ী, সাধারণ পরীক্ষক এবং স্ক্রুটিনিয়ারদের ছুটির অনুমোদন দেবেন সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক। অন্যদিকে, প্রধান পরীক্ষকদের ছুটির অনুমোদন দেওয়ার দায়িত্ব ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ওপর থাকবে। এমনকি প্রধান পরীক্ষকরা চাইলে কাজের প্রয়োজনে বা বোর্ডের ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে অন্য তারিখেও সংশ্লিষ্ট শিক্ষকদের ডেকে কাজ করাতে পারেন এবং সেই অনুযায়ী অন ডিউটি প্রদান করতে পারেন। একই সঙ্গে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা চলবে ২ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত