উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক সংকটে সংসদ! নেওয়া হল বিশেষ সিদ্ধান্ত

WBCHSE

প্রীতি পোদ্দার, কলকাতা: মাধ্যমিক পরীক্ষার আবহেই আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ পড়ুয়া নিয়ে একই কেন্দ্রে চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে। পশ্চিমবঙ্গে এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা নিয়ে তাই অনেকটাই চিন্তিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। আর এর মধ্যেই আরও চিন্তা বাড়াচ্ছে শিক্ষক সংকট। তাই বাধ্য হয়ে এবার ডাক পড়ল প্রাথমিক শিক্ষকদের।

শিক্ষকের আকাল উচ্চ মাধ্যমিকে

একদিকে, মাধ্যমিক পরীক্ষা চলছে। সেই আবহেই, বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে রাজ্যে। একসঙ্গে যেহেতু প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছে তাই প্রচুর গার্ড বা নজরদারির জন্য শিক্ষক প্রয়োজন বলে জানিয়েছে শিক্ষা সংসদ। কিন্তু অর্ধেকের বেশি বর্তমানে SIR কাজে নিযুক্ত। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নজরদারির জন্য ৩৫ হাজারের বেশি শিক্ষক লাগবে। কিন্তু এত সংখ্যক শিক্ষক পাওয়া যাবে না, তাই এবার প্রাথমিক স্তর থেকে অন্য স্কুল থেকে শিক্ষক পরীক্ষার্থীদের নজর রাখার জন্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রয়োজন প্রায় ৩৫ হাজারেরও বেশি শিক্ষকের

সংসদের তরফে জানানো হয়েছে, তৃতীয় সেমিস্টারের তুলনায় এ বছর পরীক্ষার কাজে প্রায় পাঁচ থেকে সাত হাজার অতিরিক্ত পরিদর্শকের প্রয়োজন হচ্ছে। রাজ্যের ২৩টি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্যবেক্ষণের কাজে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পরিচালনার জন্য প্রায় ৩৫ হাজারেরও বেশি শিক্ষকের প্রয়োজন। তবে সঠিকভাবে মোট কতজন শিক্ষক বাইরে থেকে এসে পরীক্ষার কাজে যুক্ত হবেন, তা পরীক্ষা শুরুর তিন দিন আগেও চূড়ান্তভাবে জানা নেই বলেই জানিয়েছেন সংসদ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মিলবে ১৫০০ করে , এপ্রিল থেকেই চালু যুব সাথী প্রকল্প.. ঘোষণা মমতার

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্টার ইনচার্জের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিস্ট্যান্ট ও সাব ইনস্পেক্টর পদ মর্যাদার অফিসাররাই সাধারণত সেন্টার ইনচার্জ হন। তিনি মূল‍ ভেন্যুর প্রধান শিক্ষকের সঙ্গে কাস্টডিয়ানের থেকে প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। এই সেন্টার ইনচার্জদের অনেকে সার–এ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাজে ব্যস্ত। তাঁদের প্রত্যেকে সেন্টার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারবেন কি না, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি সংসদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মূলগেট ও ভে‍ন্যু সুপারভাইজারের কক্ষে CCTV–র নজরদারি থাকছে। এবং মোবাইল ও ইলেকট্রনিক্স গ্যাজেট আছে কি না, সেই চেকিংয়ের জন্য মেটাল ডিটেক্টরও রাখা থাকছে।

Leave a Comment