উচ্চ মাধ্যমিক পাসেই সরকারি চাকরি! স্টাফ সিলেকশন কমিশনে ২৫ হাজার শূন্যপদে নিয়োগ

BSSC Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে গত ২০২৫ সালে ইন্টার লেভেলে নতুন পদে নিয়োগের (BSSC Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে শূন্যপদ ছিল প্রায় ২৫ হাজার। তবে এই পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, যেখানে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাচ্ছে। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে ইত্যাদি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি

বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে ইন্টার লেভেল পদে নিয়োগের কথা উল্লেখ ছিল। আর এখানে মোট শূন্যপদ ছিল ২৪,৪৯২টি। তাই চাকরিপ্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমমানের কোনও যোগ্যতা থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী আবার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

ইন্টার লেভেলে চাকরি পেলে প্রতি মাসে ৫২০০ টাকা থেকে ২০,২০০ টাকা বেতন দেওয়া হবে। সাথে অন্যান্য ভাতা যুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, মেইন লিখিত পরীক্ষা এবং দক্ষতার পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে অবশ্যই এই পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: বিশাখা নক্ষত্রে ভাগ্যের রেখা জ্বলবে ৫ রাশির! আজকের রাশিফল, ৮ ফেব্রুয়ারি

আবেদন পদ্ধতি

এই পদে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে বিহার স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে ফি প্রদান করুন।
  • সবশেষে সাবমিট করুন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছিল গত ২০২৫ সালের ১৫ অক্টোবর থেকে এবং আবেদনের সময় সীমা বাড়ানো হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

BSSC Official Notification- Download Now

Leave a Comment