সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ জানুয়ারি, বুধবার। উত্তরপ্রদেশে বিমান দুর্ঘটনা, সরস্বতী পুজোয় মমতার থিম, ডিজি নিয়োগ নিয়ে কড়া নির্দেশ সিএটির, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ইন্স্যুরেন্সবিহীন গাড়ির সংখ্যা কমানোর জন্য বিরাট উদ্যোগ কেন্দ্রের
ইন্স্যুরেন্সবিহীন গাড়ির সংখ্যা কমানোর জন্য এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোটর ভেহিকেল আইন সংশোধন এনে নির্দিষ্ট অংকের বদলে এবার বিমার প্রিমিয়ামের ভিত্তিতেই জরিমানা ধার্য করা হবে। রোড সেফটি কাউন্সিলের সুপারিশ অনুযায়ী, এবার বিমা না থাকলে শেষ প্রিমিয়ামের উপর জরিমানা নেওয়া হবে। আর একই অপরাধে তা দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও খবর। নতুন নিয়মে বিমা ছাড়া গাড়ি আটক করার ক্ষমতাও দেওয়া হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করবে রাজ্য, জানালো সুপ্রিম কোর্ট
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রাজ্য পুলিশের তদন্তের অধিকার নিয়ে এবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। রাজস্থানের এক কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির মামলায় শীর্ষ আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের আওতায় রাজ্য পুলিশ অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে। বিশেষ ক্ষমতা থাকলেও তা রাজ্য পুলিশের সাধারণ তদন্তের অধিকার খর্ব করবে না বলেই খবর। এমনকি রাজস্থান হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট বলেছে, দুর্নীতি দমনে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা কাজ করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) এবার সরস্বতী পূজায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের থিম
সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তর কলকাতার শ্যামবাজারে অভিনব থিমে পূজার আয়োজন করা হচ্ছে। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই দিয়ে তৈরি হল এবার মমতাময়ী লাইব্রেরী। গ্রন্থাগার থিমের এই মন্ডপে তাঁর লেখা প্রায় ২০০টি বই থাকবে। আর এর বিশেষত্ব হল পুজোর পরেও এই মুক্ত গ্রন্থাগার সারা বছর সাধারণের জন্য খোলা থাকবে। এমনকি অন্যান্য ওয়ার্ডেও এমন গ্রন্থাগার করার আহ্বান জানিয়েছে উদ্যোক্তারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর
বেতন বৃদ্ধির দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে এবার পরিস্থিতি উত্তাল তৈরি হল। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি হয়। এমনকি অভিযোগ ওঠে মারধরেরও। শিয়ালদাহ এবং সেক্টর ফাইভ এলাকায় বহু আশা কর্মীকে আটক করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গ থেকে কর্মীরা বিক্ষোভে যোগ দিয়েছেন। বর্তমানে ৫২৫০ টাকা বেতনের বদলে ১৫,০০০ টাকার দাবিতে আন্দোলন চলছে। বৈঠক না হলে কোনও বিরতি এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) হাওড়া ডিভিশনে বাতিল একগাদা ট্রেন
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের নলহাটী–গুমনি শাখায় ব্রিজ রি-গার্ডারিং এবং সাবওয়ে নির্মাণের জন্য আগামী ২৫ জানুয়ারি পাওয়ার এবং ট্রাফিক ব্লক থাকবে। ফলে ঐদিন ৬৩৪৩৪ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। এমনকি জয়নগর–হাওড়া, কাঞ্চনঝঙ্ঘা, হলদিবাড়ি–কলকাতা ইন্টারসিটি ও গণদেবতা এক্সপ্রেসের সময়ও পরিবর্তন করা হয়েছে। এছাড়া এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি এবং হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) উত্তরপ্রদেশে বিমান দুর্ঘটনা
নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিরাট বিমান দুর্ঘটনা। বুধবার সিভিল লাইনস এলাকার কেপি কলেজের কাছে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পুকুরে পড়ে গিয়েছে। বিকট শব্দে আতঙ্ক ছড়ালেও নির্দিষ্ট তৎপরতায় বিমানে আটকে পড়া দুজন প্রশিক্ষণ পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে খবর। আর তাদের সামান্য আঘাত লাগলেও অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার খবর পেয়ে সেনা এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) শুভেন্দুকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
ভোটের মুখে শুভেন্দু অধিকারীকে বিরাট স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। চন্দ্রকোনায় তাঁর কনভয়েতে হামলা এবং পাল্টা অভিযোগ সংক্রান্ত মামলায় আদালত শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে জানানো হয়েছে যে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া যাবে না। আদালত রাজ্য সরকার এবং সিএপিএফ-কে হামলার ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আর বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা নিশ্চিত না হওয়ার অভিযোগে শুভেন্দুর এটি বড় আইনে জয় বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ডিজি নিয়োগ নিয়ে কড়া নির্দেশ সিএটির
পশ্চিমবঙ্গের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সিএটি। নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউপিএসসি-তে ডিজিটাল এমপ্যানেলমেন্টের প্রস্তাব পাঠাতে পারবে রাজ্য সরকারকে। ৩১ জানুয়ারি বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজিব কুমারের মেয়াদ শেষ হওয়ার কারণে দ্রুত সিদ্ধান্ত জরুরী বলেই জানিয়েছে সিএটি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইউপিএস থেকে প্যানেল তৈরি করে রাজ্যের কাছে পাঠাতে হবে। তারপর স্থায়ী ডিজি নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) সরকারের সিদ্ধান্তে নাম বাদ পড়ল আড়াই লক্ষ কর্মচারীর
কেন্দ্র সরকারের কম্পোজিট সেলারি অ্যাকাউন্ট প্যাকেজ চালু হওয়ার ফলে ২.৫ লক্ষ কেন্দ্রীয় সায়ত্ব সংস্থা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারী এই সুবিধা থেকে বাদ পড়লেন। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে দাবি করে অর্থমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। জানুয়ারি মাসে ঘোষিত এই প্যাকেজে জিরো ব্যালেন্স স্যালারি অ্যাকাউন্ট, বিনামূল্য ডিজিটাল লেনদেন এবং কম সুদের সুবিধা রয়েছে। কিন্তু বহু কর্মী এই কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) এসআইআর নিয়ে এবার মমতাকে নিশানা কমিশনের
এসআইআর শুনানিকে নিয়ে রাজ্যে অশান্তির জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যকে দায় করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, আমাদের বক্তব্যে বিভ্রান্তি ছড়িয়েছে। এমনকি আতঙ্ক তৈরি হয়েছে। বিএলও এবং নির্বাচনী আধিকারিকরা হামলার হুমকির মুখেও পড়েছেন। ফারাক্কা সহ একাধিক জেলায় হিংসা, সরকারি নথি পোড়ানো এবং কর্মীদের মারধরের ঘটনাও তুলে ধরা হয়েছে। এর ফলে ভোটার তালিকার সংশোধনের নিরপেক্ষ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন