সহেলি মিত্র, কলকাতাঃ একি কাণ্ড হল! আস্ত কোচ ‘নিখোঁজ’ হয়ে গেল, এদিকে হাতে ব্যাগ নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন সাধারণ যাত্রীরা! শুনে চমকে গেলেন তো? কিন্তু ভারতীয় রেলে এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটে গিয়েছে। বিশদে জানলে আপনিও অবাক হবেন বৈকি। ঘটনাটি ঘটেছে ট্রেন নম্বর ২০৮০৯ সম্বলপুর-নান্দেদ নাগাভালি সুপারফাস্ট এক্সপ্রেসে (Nagavali Express)। কনফার্ম 3AC টিকিটধারী কয়েকজন যাত্রী তাদের ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেনটি আসার পর তারা দেখতে পান যে কোচটিই নেই।
উধাও ট্রেনের আস্ত কোচ, অবাক যাত্রীরা
মিডিয়া রিপোর্ট অনুসারে, নাগাবলি সুপারফাস্ট এক্সপ্রেস যখন সম্বলপুর স্টেশনে পৌঁছায়, তখন BE-2 নামক 3AC কোচটি ‘নিখোঁজ’ ছিল। যাত্রীরা কনফার্ম টিকিটের কথা জানালেও কোচটি তখনও এসে পৌঁছায়নি। এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই স্টেশনে বিশৃঙ্খলা দেখা দেয়। কিছু যাত্রী টিকিট পরীক্ষকের সাথে তুমুল তর্কাতর্কি শুরু করেন, তো আবার কেউ কেউ তাদের লাগেজ যেকোনো উপলব্ধ কোচে তুলতে শুরু করেন।
আরও পড়ুনঃ এখনই যাচ্ছেনা শীত, ফের কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়া
কী বলছে রেল?
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। যাত্রীরা অসুবিধার সম্মুখীন হন ট্রেনে কোচের অভাবের কারণে। এমনিতেই এখন কনফার্ম ট্রেনের টিকিট পাওয়া দুঃসহ ব্যাপার হয়ে উঠেছে। সেখানে আরামদায়ক ভ্রমণের জন্য মাসখানেক আগে টিকিট বুক করা যাত্রীরা অসুবিধার সম্মুখীন হন। যাত্রীরা বলছেন যে যদি কোচ যোগ করা সম্ভব না হত, তাহলে তাদের আগে থেকেই জানানো উচিত ছিল যাতে তারা বিকল্প ব্যবস্থা করতে পারেন। এখন প্রশ্ন উঠছে, কীভাবে আস্ত একটি ট্রেনের কোচ অদৃশ্য হয়ে গেল? এই বিষয়ে পূর্ব উপকূল রেলওয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। পূর্ব উপকূল রেলওয়ের মতে, কোচটি সংযুক্ত করার সময় একটি কারিগরি সমস্যা ছিল, যার কারণে ট্রেনটি BE2 কোচ ছাড়াই সম্বলপুর থেকে ছেড়ে যায়।
আরও পড়ুনঃ আকাশছোঁয়া থেকে মাটিতে নামল সোনা-রুপোর দাম, মুখে হাসি মধ্যবিত্তের
ট্রেনটি বিশাখাপত্তনম জংশনে পৌঁছানোর পর সমস্যাটি সমাধান করা হয়। ট্রেনটি বিশাখাপত্তনমে পৌঁছালে একটি নতুন এসি কোচ সংযুক্ত করা হয় এবং যাত্রীদের তাদের বার্থ দেওয়া হয়। রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, “কারিগরি সমস্যার কারণে কোচটি সংযুক্ত করা যায়নি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”