এই এক শর্তে বাংলাদেশকে T20 বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারে ICC

Bangladesh T20 World Cup Comeback they can Play in world cup with one condition

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেদ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই টাইগারদের বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে স্কটল্যান্ড দলের নাম। কিন্তু তাও অনেকের প্রশ্ন, এখনও কি বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বাংলাদেশের? ভারতে খেলতে আসার ঘোর বিরোধী বাংলাদেশকে কি এখনও সুযোগ দিতে পারে ICC (Bangladesh T20 World Cup Comeback)? প্রকাশ্যে আসা একটি রিপোর্ট বলছে, বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে মুস্তাফিজুর রহমানদের। তবে রয়েছে এক বিশেষ শর্ত।

এই এক শর্তে বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে পারে ICC

হিন্দুস্তান টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম তুলে নেয় সে ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে নিয়ে আসতে পারে বিশ্ব ক্রিকেট সংস্থা। এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, “পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে এ গ্রুপে পাকিস্তানের বদলি হিসেবে জায়গা পেয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে সুবিধাই হবে তাদের। কারণ পাকিস্তানের বদলি হিসেবে জায়গা পাওয়ায় তারা তাদের প্রত্যেক ম্যাচ খেলতে পারবে শ্রীলঙ্কায়।

তবে এ কথা ঠিক যে, বাংলাদেশ আর কোনও ভাবেই নিজের গ্রুপে কামব্যাক করতে পারবে না। এক সূত্র বলছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলে তবে বাংলাদেশকে সহজেই জায়গা দিতে পারবে ICC। সেক্ষেত্রে ম্যাচের ভেন্যু থেকে শুরু করে সূচি কোনও ক্ষেত্রেই বদল করতে হবে না। এই কাজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনেকটাই সহজ হবে। তবে এই সবটাই হবে যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নেয় তবেই।

অবশ্যই পড়ুন: এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC!

পাকিস্তান কি বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে?

এর আগে ভাই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাক দলকে বিশ্বকাপের অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। PCB প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, “পাকিস্তান সরকার যদি না চায় তাহলে আমরা বিশ্বকাপ খেলব না। সরকারের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।” তবে বড় বড় বাতেলা দিয়েও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। যদিও দল ঘোষণা করে নাটক থামায়নি পশ্চিমের দেশ। নতুন করে পাকিস্তান বোর্ডের তরফে দাবি করা হয়েছে, তারা তাদের পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসেনি। অর্থাৎ এখনও চাইলে বিশ্বকাপ বয়কট করতে পারে তারা। তবে ওয়াকিবহাল মহল বলছে, বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।

Leave a Comment