বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের সুখবর শুনিয়েছে সরকার। অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই মতোই, চলতি ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতা পাচ্ছেন বাংলার লক্ষ্মীরা। তবে লক্ষীর ভান্ডারের মাসিক ভাতা নিয়মিত পেতে হলে বেশ কিছু নথি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অন্যথায় ঢুকবে না এই প্রকল্পের কোনও অর্থ।
বর্ধিত ভাতা পাচ্ছেন বাংলার নারীরা
বিধানসভা নির্বাচনের আগে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে লক্ষীর ভান্ডার প্রকল্পে বাড়ানো 500 টাকা ইতিমধ্যেই পূর্ব নির্ধারিত অর্থের সাথে যোগ হয়ে ঢুকে গিয়েছে বাংলার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বলে রাখি, রাজ্য সরকারের সিদ্ধান্তে আগে সাধারণ শ্রেণির মহিলারা 1000 টাকা করে পেতেন। তবে নতুন বছর থেকে তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে 1500 টাকা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা এর আগে পেতেন 1200 টাকা করে। ভাতা বাড়ানোর পর এখন তাঁরা পাচ্ছেন 1700 টাকা করে।
বলাই বাহুল্য, লক্ষীর ভান্ডার প্রকল্প শুরুর সময় এবং পরবর্তীতে সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল বেশকিছু নথি পরস্পরের সাথে লিঙ্ক না থাকলে লক্ষীর ভান্ডারের মাসিক ভাতা ঢুকবে না অ্যাকাউন্টে। কাজেই প্রয়োজনীয় প্রত্যেকটি নথি ঠিক আছে কিনা আধার প্যানের মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লিঙ্ক করানো আছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত। চলুন এক নজরে দেখে নিই কোন কোন নথি লিঙ্ক করা না থাকলে পাওয়া যাবে না লক্ষীর ভান্ডারের টাকা।
অবশ্যই পড়ুন: প্ল্যাটফর্মে গাড়ি চালিয়ে হয়েছিলেন গ্রেপ্তার, সেই প্লেয়ারই এবারের T20 বিশ্বকাপে
এই নথিগুলো লিঙ্ক করা না থাকলে মিলবে না লক্ষীর ভান্ডারের টাকা
সরকারি নিয়ম অনুযায়ী, লক্ষীর ভান্ডারের টাকা প্রতি মাসে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে হলে অ্যাকটিভ কোনও নম্বরের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা না থাকলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা। এখানেই শেষ নয়, গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক হওয়া প্রয়োজন। একই সাথে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে লক্ষীর ভান্ডারের টাকা মিলবে না। এর জন্য প্রয়োজন সিঙ্গেল অ্যাকাউন্ট।