‘এই সরকার থাকতে থাকতে…’, DA বিষয়ে নয়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) নিয়ে ফের একবার হুঁশিয়ারি দিলেন বাংলার সরকারি কর্মীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানালেন, ‘এই সরকার থাকতে থাকতে ৩১|০৩|২৬ মধ্যে ২৫%+ প্রথম কিস্তির টাকা দিতেই হবে৷ বাকিটার জন্য সময় পাবে ১৫|০৫|২৬ তারিখ পর্যন্ত৷’ অর্থাৎ বিধানসভা ভোটের মুখে ফের একবার বকেয়া DA নিয়ে সরব হলেন রাজ্য সরকারি কর্মীরা।

DA বিষয়ে নয়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের

ইতিমধ্যেই ভোটের প্রাক্কালে সুপ্রিম কোর্ট পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বাংলার ডিএ মামলায় বিরাট রায়দান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫% প্রদান করতে হবে। বাকি টাকা কিস্তিতে শোধ করতে হবে। ভোটের প্রাক্কালে এই রায় সরকারি কর্মীদের কাছে যে বিরাট অক্সিজেনের কাজ করেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এহেন রায়ের ফলে সরকারি কর্মীদের মধ্যে আলাদা এক আত্মবিশ্বাস এসেছে তা তাঁদের সকলের উচ্ছ্বাসের মাধ্যমেই বোঝা যাচ্ছে। তবে এসবের মাঝেই ফের একবার নতুন করে বোমা ফাটালেন মলয় মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য জারি কড়া নির্দেশ

নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আদালত বলেছিলেন ২৫% ডিএ ৬ সপ্তামের মধ্যে দিতে হবে। কিন্তু তখন না দিয়ে সরকার সেসময় জানিয়েছিলেন, মামলায় সরকার জিতে গেলে দেওয়া টাকা আর ফেরত পাওয়া যাবে না। বরং আদালতে ২৫% ডিএ-র টাকা জমা রাখা হোক। অর্থাৎ সেসময় সরকারের টাকা ছিল।’

কী বলছে আদালত?

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল তার সিদ্ধান্তে বলেছেন যে মহার্ঘ্য ভাতা (ডিএ) পরিবর্তনশীল এবং AICPI অনুসারে তা প্রদান করতে হবে। আদালত জানিয়েছে যে দুবার DA দেওয়া যাবে না। তবে, শ্রমিকদের DA দাবি আইনত বৈধ। তাই, DA বিলম্বিত করা উচিত নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ROPA নিয়ম এবং AICPI অনুসারে DA প্রদান করতে হবে।

Leave a Comment