এই স্টকটি কেনার জন্য হুড়োহুড়ি লেগে গেল বিনিয়োগকারীদের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার মার্কেটে একপ্রকার ঝড় তুলেছে এশিয়ার অন্যতম প্রাচীন স্টক এক্সচেঞ্জ কোম্পানি BSE লিমিটেডের স্টকগুলি (Stock Market)। সাম্প্রতিককালে শেয়ারবাজারের দুরবস্থার মধ্যে দিয়েও বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক। যার অন্যতম কারণ সংস্থাটির ব্যবসা বৃদ্ধি। এই কোম্পানি গত বছরের তুলনায় চলতি বছরে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। বেড়েছে ব্যবসার পরিধিও। মূলত সে কারণেই এই সংস্থার স্টকের দামও হুড়মুড়িয়ে বেড়েই চলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সংস্থাটি তাদের ডিসেম্বরের প্রান্তিকের আয়ের রিপোর্ট প্রকাশ করতেই এই সংস্থার স্টক কেনার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ছেন বিনিয়োগকারীরা।

174 শতাংশ নিট মুনাফা বেড়েছে BSE লিমিটেডের

সাম্প্রতিক বছরগুলিতে আয়ের দিক থেকে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে এশিয়ার এই জনপ্রিয় সংস্থাটি। এই সংস্থা সম্প্রতি ডিসেম্বরের প্রান্তিকের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী, সংস্থাটির নিট মুনাফা 174 শতাংশ পর্যন্ত বেড়ে 603 কোটি টাকা হয়েছে। গত সেপ্টেম্বরের প্রান্তিকের তুলনায় এই সংস্থার মুনাফা বৃদ্ধি পেয়েছে 12 শতাংশ। এই সময় সংস্থাটির মুনাফা ছিল 538 কোটি টাকা।

রিপোর্ট প্রকাশ করতেই বাড়ল স্টকের দাম

এশিয়ার প্রাচীন স্টক এক্সচেঞ্জ সংস্থা BSE লিমিটেড ডিসেম্বরের প্রান্তিকের আয়ের রিপোর্ট প্রকাশ করতেই এই সংস্থার স্টকের দাম এক লাফে 3 শতাংশ পর্যন্ত বেড়ে 2986 টাকা হয়েছে। 9 ফেব্রুয়ারি শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওই দামেই ক্লোজ হয়েছিল স্টকটি। বলাই বাহুল্য, এই সংস্থার মোট আয় বছরের নিরিখে 62 শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই সংস্থাটির স্টকের দাম ঊর্ধ্বমুখী হয়।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে পাকিস্তানকেও পেছনে ফেলে দিল নেপাল

বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, আগামীতেও এই স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দেবে। এদিকে বিশেষজ্ঞদের এমন বক্তব্যের পরই BSE লিমিটেডের স্টক কেনার জন্য একেবারে হুড়োহুড়ি লেগে গিয়েছে বিনিয়োগকারীদের। এশিয়ার জনপ্রিয় এই স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে ক্রমশ নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে বিভিন্ন শেয়ার হোল্ডার সংস্থাও। কয়েকটি ব্রোকারেজ ফার্ম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই সংস্থার স্টক বা শেয়ারের দাম বহুদূর যাবে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment