সহেলি মিত্র, কলকাতাঃ শনিবাসরীয় সকাল থেকেই বাংলার আকাশে (South Bengal Weather Update) কালো মেঘের ঘনঘটা। মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারছে না। সেইসঙ্গে বইছে ফুরফুরে ঠান্ডা হাওয়া। তবে চিন্তা নেই, কারণ আজ শনিবারও জায়গায় জায়গায় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি অবধি হতে পারে বলে আশঙ্কা। বিভিন্ন হাওয়া অফিস সূত্রে খবর, এক শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট সিস্টেমের কারণে বাংলায় নতুন করে দুর্যোগ শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাতে কলকাতা, হাওড়া, নদীয়া সহ বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে ঝড়ও। আজও একইরকম পরিস্থিতি হওয়ার ভ্রূকুটি রয়েছে। দুপুর গরিয়ে বিকেল হতে না হতেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বিকেলে কলকাতা সহ বহু জেলায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা
আজ শনিবাসরীয় বিকেলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বজ্রপাতের আশঙ্কাও জারি করা হয়েছে। মুহুর্মু প্রবল বজ্রপাতের সাথে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কার কথাও ঊড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বদল ঘটতে চলেছে বাংলার আবহাওয়ার বলে খবর। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি বেগে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুনঃ কম খরচে বিদেশ ভ্রমণ, কলকাতা থেকে ভুটান অবধি চলে বাস, জানুন রুট ও ভাড়া
যদিও শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কোনও কোনও জায়গায়। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে। উত্তাল থাকবে সমুদ্র। যে কারণে মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাফ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন বাংলাদেশ ও অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। লাগাতার বৃষ্টির জেরে পারদ কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি এবং দমকা হাওয়ার মাত্রা ৪০-৫০ কিমি/ঘণ্টা হওয়ার সম্ভাবনা।