একবার নয়, T20 বিশ্বকাপে দুবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! কীভাবে জানুন

2 India Vs Pakistan T20 World Cup matches may be held

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে অবশেষে রাজি হয়েছে পাকিস্তান (India Vs Pakistan T20 World Cup)। পাক সরকারের সিদ্ধান্তে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড! কাজেই দীর্ঘদিন সংশয়ে থাকা 15 ফেব্রুয়ারির ম্যাচ অবশেষে গড়াতে চলেছে। তবে অনেকেই হয়তো জানেন না, এবারের বিশ্বকাপে শুধুমাত্র 15 ফেব্রুয়ারি অর্থাৎ একবার নয় বরং দুবার মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্ধী, ভারত এবং পাকিস্তান। কিন্তু কীভাবে?

চাপের মুখে ভারতের সাথে বিশ্বকাপ খেলবে পাকিস্তান

গত 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান দল। পরবর্তীতে ক্যামেরার মুখোমুখি হয়ে সেই সিদ্ধান্ত সর্বসমক্ষে জানান শেহবাজ শরীফ। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়ে দেন, বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের ম্যাচ বয়কট করেছেন তারা। তবে এই ঘোষণার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে ভারতের সাথে খেলার আবেদন জানায় শ্রীলঙ্কা। চিঠি দেয় বাংলাদেশও। এখানেই শেষ নয়, সংযুক্ত আরব আমিরশাহীও ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছিল।

বলাই বাহুল্য, বন্ধু দেশগুলির তরফে চিঠি পাওয়ার পরই সোমবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ম্যারাথন বৈঠক হয় PCB প্রধান মহসিন নকভির। ওই বৈঠকেই পাক প্রধান পাকিস্তান দলকে ভারতের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারির ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছিলেন। যদিও অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তি এবং আর্থিক ক্ষতির কথা মাথায় নিয়েই ভারতের সাথে খেলতে রাজি হয়েছে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: ক্রিকেটেও প্রবেশ করছেন আসিম মুনির? নকভি বললেন, “ভারতকে ভয় পান না উনি”

বিশ্বকাপে কীভাবে দুবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদসা স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। তবে রিপোর্ট বলছে, বর্তমানে বিশ্বকাপের এ গ্রুপে থাকা ভারত এবং পাকিস্তান আরও একবার একে অপরের মুখ দেখবে। সাধারণত ক্রিকেটের নিয়ম অনুযায়ী, এবারের টুর্নামেন্টে 20টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে 5টি করে দল। বর্তমানে প্রত্যেক গ্রুপের দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলছে। গ্রুপ পর্ব শেষ হলেই অনুষ্ঠিত হবে সুপার এইট পর্ব। যদিও সেখানে মুখোমুখি হওয়ার সুযোগ নেই ভারত এবং পাকিস্তানের। তবে ভারত এবং পাকিস্তান যদি নিজেদের গ্রুপ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে সেমির মঞ্চে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল।

Leave a Comment