এক টিকিটেই যাতায়াত, যাত্রী সুবিধার্থে ১৫ বছর পর মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট

kolkata metro return ticket

সহেলি মিত্র, কলকাতা: মেট্রো যাত্রা এবার আরও বিশেষ হতে চলেছে সকলের জন্য। কয়েক দশক পরে ফিরল এক ব্যবস্থা। যারা বছরের পর বছর ধরে মেট্রোতে যাতায়াত করেন তাঁরা জানবেন আগে লোকাল ট্রেনের মতো মেট্রোতেও রিটার্ন টিকিটের (Kolkata Metro Return Ticket) ব্যবস্থা থাকত। কিন্তু তা দীর্ঘ কয়েক বছর বন্ধ ছিল। অবশেষে প্রায় দেড় দশক পর ফিরল সেই ব্যবস্থা। অর্থাৎ এবার এক টিকিটেই আসা যাওয়া করতে সক্ষম হবেন রেল যাত্রীরা। কবে থেকে এই ব্যবস্থা লাগু হবে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

১৫ বছর পর মেট্রোতে ফিরল রিটার্ন টিকিটের ব্যবস্থা

জানা গিয়েছে, মেট্রোর উদ্যোগে টানা ১৫ বছর পর কলকাতা মেট্রোতে ফিরলে রিটার্ন টিকিটের ব্যবস্থা। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখে খুলেছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান। তিনি বলেন, ‘পরীক্ষামূলক ভাবে রিটার্ন টিকিটের ব্যবস্থা করছি। যাত্রীরা টিকিট কেটে এন্ট্রি গেটে স্ক্যান করে যেতে পারবেন। একই ভাবে ফেরার সময়েও বুকিং কাউন্টারে যেতে হবে না, সরাসরি এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। শুধু রিটার্ন জার্নির জন্য টিকিট নিজের কাছে রেখে দেবেন।’

রিটার্ন টিকিটে থাকবে QR কোড

সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি এই ব্যবস্থা শুরু হয়েছে। ৫টি রুটেই এই পরিষেবা পাওয়া যাচ্ছে। এই রিটার্ন টিকিটেও থাকবে QR কোড। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, লোকাল ট্রেনের টিকিটের ক্ষেত্রে যেমন একটা সময়সীমা থাকে যে এক ঘন্টা বা দু’ঘণ্টার মধ্যে রিটার্ন টিকিটের ব্যবহার করে ফিরে আসতে হবে, সেখানে এই বিষয়টা মেট্রোর ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ একবার টিকিট কাটলে সেটার মেয়াদ সারাদিনের থাকবে।

আরও পড়ুনঃ আর ভাগাভাগি করতে হবে না সিট, একাধিক ট্রেনের RAC তুলে দিল রেল

উল্লেখ্য, ২০১১ সালের ১ আগস্ট থেকে টিকিট ব্যবস্থা উঠে গিয়ে তখন থেকেই কলকাতা মেট্রো রেলে চালু হয়েছিল টোকেন সিস্টেম। বন্ধ হয়ে যায় রিটার্ন টিকিট ব্যবস্থা। তবে অবশেষে এই ব্যবস্থা ফিরে এল। এর দরুণ মেট্রো যাত্রীদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment