এবার থেকে রোহিঙ্গা, বাংলাদেশি চিনিয়ে দেবে AI! বড় পদক্ষেপ বিজেপি সরকারের

COURTESY-AI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোরাপথে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ নতুন নয়। বিশেষ করে বাংলার ক্ষেত্রে এই ছবি অতি পরিচিত। অনেক সময় বাংলাদেশি, রোহিঙ্গা চিহ্নিত করতে বেশ ঝক্কি পোহাতে হয় পুলিশ প্রশাসনকে। এবার নির্দ্বিধায় সেই দায়িত্ব ছাড়া যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। জানা যাচ্ছে, এবার থেকে বাংলাদেশি চিনতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত এক বিশেষ যন্ত্র আবিষ্কারের পথে মহারাষ্ট্রের বিজেপি জোট (AI To Identify Bangladeshis)। আসলে, মুম্বই পুরসভা নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করে AI চালিত এক বিশেষ যন্ত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি। শোনা যাচ্ছে, প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ইতিমধ্যেই নাকি সেই বিশেষ AI যন্ত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

AI চালিত যন্ত্র তৈরি করবে আইআইটি বম্বে

জানা গেছে, মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকারের তরফে ইতিমধ্যেই বাংলাদেশি চিহ্নিত করতে পারবে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI টুল তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে আইআইটি বম্বের গবেষকদের। সূত্রের খবর, মহারাষ্ট্র সরকার এবং আইআইটি বম্বের সম্পূর্ণ যৌথ উদ্যোগে তৈরি হতে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশেষ যন্ত্র নাকি গলা শুনেই বাংলাদেশি চিহ্নিত করতে পারবে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ব্যক্তির কথা বলার ধরন, তাঁর বাচনভঙ্গি, ভাষার প্রভেদ এমনকি কথা বলার গতি বুঝে রোহিঙ্গা, বাংলাদেশি সনাক্ত করবে এই বিশেষ যন্ত্র। সূত্রের খবর, মূলত নিরাপত্তা এজেন্সিগুলিকে বাংলাদেশি চিহ্নিত করতে সাহায্য করবে তৈরি হতে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যন্ত্রটি। এর জন্য মহারাষ্ট্র সরকারের খরচ হচ্ছে 3 কোটি টাকার কাছাকাছি। আপাতত যা খবর, প্রাথমিকভাবে এই যন্ত্র শুধুমাত্র গলার স্বর অর্থাৎ কণ্ঠস্বর এবং কথা বলার ধরন ও ভাষার প্রভেদ শুনেই বাংলাদেশি ঝাড়াই বাছাই করবে। পরবর্তীতে নির্দিষ্ট ব্যক্তির দোষ গুণ খুঁজে বের করার দায়িত্ব থাকবে পুলিশ অর্থাৎ তদন্তকারীদের হাতেই।

অবশ্যই পড়ুন: মাধ্যমিকের এক সপ্তাহ আগে শেষ সুযোগ দিচ্ছে পর্ষদ

ইস্তেহারে বড় প্রতিশ্রুতি বিজেপি জোটের

শোনা যাচ্ছে, বিএমসি নির্বাচনের প্রাক্কালে অবৈধ অনুপ্রবেশকে ইস্যু বানিয়ে প্রকাশিত ইস্তেহারে মহাজোট মহাজুটি দাবি করেছে, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যন্ত্র দিয়ে বাংলাদেশি চিহ্নিত করার পাশাপাশি বহিরাগতদের শহর থেকে তাড়িয়ে মুম্বইকে স্বচ্ছ নগরী গড়ে তুলবে। এক কথায়, বিশেষ যন্ত্র দিয়ে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি মুক্ত মুম্বই গড়ে তোলার প্রতিশ্রুতিকে সামনে রেখেই নির্বাচনে জিততে চাইছে বিজেপির মহাজুটি।

Leave a Comment