সহেলি মিত্র, কলকাতাঃ এক সপ্তাহ অতিক্রান্ত হতে না হতেই ফের সামনে এল টিআরপি তালিকা (TRP List)। নিয়ম মেনে আজ ৫ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ পেল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড। আজ আবারও জানা যাবে কোন সিরিয়াল মানুষ বেশি পছন্দ করেছেন আর কোন মেগা মানুষ কম পছন্দ করেছেন। আপনিও কি অধীর আগ্রহের সঙ্গে এটা জানতে আগ্রহী যে চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হয়েছে? কে দ্বিতীয়, তৃতীয় হয়েছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কে?
এমনিতেই বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে ধরা হয়। এদিকে এদিনই আবার বাংলা সিরিয়ালগুলি কেমন কী ফলাফল করল, এগিয়ে গেল না পিছিয়ে গেল তা জানা যায়। এখন তো আবার মাঝে সপ্তাহ কাটতে না কাটতেই প্রকাশ পাচ্ছে তালিকা। যাইহোক এতে করে দর্শকদের যে খুব একটা অসুবিধা হচ্ছে সেটাও বলা যায় না। বাংলা সিরিয়ালগুলির জন্য ফেব্রুয়ারি মাসের শুরুটাই বড় চমকের মধ্যে দিয়ে হল। এর কারণ, যে তালিকা প্রকাশ পেয়েছে সেটা অনুযায়ী চলতি সপ্তাহে দুটি মেগা একই নম্বর পেয়েছে। অর্থাৎ এবারে জোড়া বেঙ্গল টপার পেলেন বাংলার দর্শকরা। নিশ্চয়ই ভাবছেন কোন কোন মেগা এবারে বেঙ্গল টপার হয়েছে?
আরও পড়ুনঃ NJP গামী সুপারফাস্ট এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেন, আতঙ্কে যাত্রীরা
তাহলে আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ এবং জি বাংলার ‘পরিণীতা’। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। অর্থাৎ দুই মেগার টিকে থাকার লড়াই একদম হাড্ডাহাড্ডি হয়েছে। ওদিকে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিদ্যা ব্যানার্জি, রাঙামতি তীরন্দাজ। চলুন বাকি সিরিয়ালগুলির কী অবস্থা জেনে নেবেন ঝটপট।
সেরা ১০ মেগা সিরিয়ালের তালিকা
বেঙ্গল টপার- পরশুরাম, পরিণীতা 6.6
দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি, রাঙামতি 6.2
তৃতীয়- তারে ধরি ধরি মনে করি 6.0
চতুর্থ- ও মোর দরদিয়া 5.9
পঞ্চম- জোয়ার ভাঁটা 5.8