“কঠোর ব্যবস্থা নেওয়া উচিত!” বাংলাদেশকে নিয়ে ICC-কে পরামর্শ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের

ICC T20 World Cup Ex England Cricketer On Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলবো না খেলবো না করে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপটাই (ICC T20 World Cup) বয়কট করেছে বাংলাদেশ। এবার সেই বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্ক বুচার! তিনি মনে করেন, বাংলাদেশ যেটা করেছে তা অত্যন্ত অন্যায়। ক্রিকেটে এই ধরনের কর্মকাণ্ডকে গোলমাল হিসেবেই দেখা হয়। মূলত সে কারণেই এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি! তুলোধোনা করেছেন পাকিস্তানেরও।

বাংলাদেশকে নিয়ে ঠিক কী বললেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার?

সম্প্রতি, উইজডেন ক্রিকেট উইকলির একটি পডকাস্টে কথা বলার সময় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্ক বুচার বলেন, “ক্রিকেটের ইতিহাসে বহুবার একটি নির্দিষ্ট দলের জন্য টুর্নামেন্টে পরিবর্তন হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এই প্রবণতা ক্রমাগত বেড়েই চলেছে।” ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মনে করেন, যদি কোনও দল নিরাপত্তার জন্য বা অন্য কোন কারণ দেখিয়ে খেলতে রাজি না থাকে তবে ওই দলকে গোটা টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া উচিত এবং পরবর্তীতে ওই দলের বদলি হিসেবে নতুন কোনও দলকে সুযোগ দেওয়া উচিত। বাস্তব অর্থে, সেটাই করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা।

এদিন বুচার খুব পরিষ্কারভাবে জানান, অর্থের থেকে খেলাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, প্রত্যেকটা দেশের অবস্থা ভারতের মতো নয়। কিন্তু নিয়মটা সকলের জন্য সমান হওয়া উচিত। তাই বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।

অবশ্যই পড়ুন: আজ বিকেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা? বাড়ছে হৃদকম্প

প্রসঙ্গত, এদিন বাংলাদেশের পাশাপাশি তাদের সমর্থনকারী পাকিস্তানকেও একপ্রকার তুলোধোনা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। বুচারের বক্তব্য, বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বলেও প্রস্তুতি চলছে! এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এসবের জন্য আগামীতে এই ধরনের বড় ইভেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি কোনও দল না খেলে তাহলে এখনই সরে যাওয়া উচিত তাদের।

Leave a Comment