কতক্ষণ বৈধ থাকে প্ল্যাটফর্ম টিকিট? সময় জানাল রেল, না মানলেই …

শেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে। রেলওয়ে স্টেশনগুলি প্রতিদিন যাত্রী থেকে শুরু করে তাঁদের প্রিয়জনদের ভিড়ে থিকথিক করে। অনেকেই আছেন যারা রেলের নিয়ম না জেনে রীতিমতো ভিড় করে কাউকে ছাড়তে স্টেশনে গিয়ে হাজির হন। সেক্ষেত্রে অনেকেই আছেন যারা জানেন না প্ল্যাটফর্মে এমনি ঘোরাফেরা কিংবা কাউকে ছাড়তে বা আনতে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম টিকিটের (Platform Ticket) দরকার হয়। আর সেই টিকিটের বৈধতা অবধি থাকে। আজকের এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই আলোচনা হবে।

কতক্ষণ বৈধ থাকে প্ল্যাটফর্ম টিকিট?

রেলের (Indian Railways) তরফে আগেও জানানো হয়েছে এখনও জানানো হচ্ছে যে স্টেশনে প্রবেশের জন্য প্ল্যাটফর্ম টিকিট কেনা বাধ্যতামূলক। প্ল্যাটফর্ম টিকিট ছাড়া ধরা পড়লে জরিমানা করা যেতে পারে। মানুষ প্রায়শই প্ল্যাটফর্ম টিকিট কেনে, কিন্তু তারা নিয়মকানুন উপেক্ষা করে। অনেকেই বুঝতে পারে না যে প্ল্যাটফর্ম টিকিট পুরো দিনের জন্য বৈধ নয়। তাদের একটি নির্দিষ্ট সময়সীমাও রয়েছে। যাত্রী এবং তাদের সঙ্গীদের জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুনও রয়েছে।

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) তরফে জানানো হয়েছে, ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট পুরো দিন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না। কেনার সময় থেকে এটি মাত্র ২ ঘন্টার জন্য বৈধ। এর অর্থ হল আপনি কেবল সর্বোচ্চ দুই ঘন্টা স্টেশন প্রাঙ্গণে থাকতে পারবেন। এর পরে, টিকিটটি অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি প্ল্যাটফর্মে দুই ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করেন এবং টিকিট চেকিং কর্মীদের হাতে ধরা পড়েন, তাহলে আপনার জরিমানা হতে পারে। তাই, যখনই কোনও বন্ধু বা আত্মীয়কে নামিয়ে দেওয়ার বা তোলার জন্য যাবেন, টিকিট কাটার সময়ের দিকে নজর রাখবেন।

হতে পারে মোটা অঙ্কের জরিমানা

যদি কোনও ব্যক্তি প্ল্যাটফর্ম টিকিট ছাড়া স্টেশনের ভেতরে ধরা পড়েন, তাহলে তাকে কমপক্ষে ২৫০ টাকা অবধি জরিমানা করা যেতে পারে। এছাড়াও, তার কাছ থেকে পূর্ববর্তী ট্রেনের ভাড়া বা যে প্ল্যাটফর্মে তাকে ধরা হয়েছিল সেই প্ল্যাটফর্মে পৌঁছানো ট্রেনের ভাড়ার দ্বিগুণ ভাড়া নেওয়া যেতে পারে। প্ল্যাটফর্ম টিকিটের সংখ্যাও সীমিত। রেলওয়ে স্টেশনের স্থান এবং ধারণক্ষমতার উপর ভিত্তি করে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হয়। যদি সীমা অতিক্রম করে, তাহলে রেল কর্মীরা টিকিট দিতে অস্বীকৃতি জানাতে পারেন।

আরও পড়ুনঃ মাত্র ১৩ ঘণ্টায় পৌঁছে যান গোয়া, চালু হচ্ছে নতুন বন্দে ভারত

প্ল্যাটফর্ম টিকিটের উদ্দেশ্য হল স্টেশনগুলিতে অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই, পরের বার যখন আপনি কোনও স্টেশনে যাবেন, তখন অবশ্যই একটি প্ল্যাটফর্ম টিকিট কিনুন এবং এর বৈধতা নিশ্চিত করে নেবেন। এই সহজ নিয়মটি আপনাকে জরিমানা এবং ঝামেলা হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে।

Leave a Comment