সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন ডবল ধামাকা। ২ দিন আগেই অর্থাৎ সোমবার প্রকাশ পেয়েছিল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। তবে আজ আবার অর্থাৎ একই সপ্তাহের মধ্যে আবারও একবার সামনে এল টিআরপি তালিকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে প্রতি বৃহস্পতিবারই বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড সামনে আসে। তাই আজও তার অন্যথা হল না। আর প্রতিবারের মতো এবারেও চমক দেখা গেল তালিকায়। বদলে গেল বেঙ্গল টপারের নাম।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে হল?
আগের সপ্তাহের টিআরপি তালিকায় যেখানে রেকর্ড অঙ্কে রেটিংস পেয়ে বেঙ্গল টপারের তকমা পেয়েছিল স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (৮.০ রেটিংস), সেখানে এই সপ্তাহে সেরার মুকুট উঠল না এই মেগার মাথায়। এখন নিশ্চয়ই ভাবছেন যে তাহলে এই সপ্তাহে বেঙ্গল টপার হল কোন মেগা? তাহলে আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, ফের একবার সকলকে চমকে দিয়ে বেঙ্গল টপার হল স্টার জলসারই অন্যতম সুপারহিট মেগা ‘পরশুরাম আজকের নায়ক।’
তালিকা অনুযায়ী, চলতি সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার পাশাপাশি এই মেগার রেটিংস হয়েছে ৭.৩। অন্যদিকে পিছিয়ে নেই কিন্তু প্রফেসর বিদ্যা ব্যানার্জি। ৭.১ রেটিংস পেয়ে এবারে দ্বিতীয় হয়েছে মেগাটি। ৬.৯ রেটিংস পেয়ে তৃতীয় হয়েছে জি বাংলার অন্যতম সুপার মেগা পরিণীতা। বাকি সিরিয়ালগুলির কী অবস্থা চলুন জেনে নেওয়া যাক।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার- পরশুরাম 7.3
- দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি 7.1
- তৃতীয়- পরিণীতা 6.9
- চতুর্থ- রাঙামতি তিরন্দাজ 6.6
- পঞ্চম- তারে ধরি ধরি মনে করি, ও মোর দরদিয়া 6.5
- ষষ্ঠ- চিরসখা 6.1
- সপ্তম- আমাদের দাদামণি 5.9
- অষ্টম- জোয়ার ভাঁটা 5.8
- নবম- লক্ষ্মী ঝাঁপি 5.7
- দশম- চিরদিনই তুমি যে আমার, বেশ করেছি প্রেম করেছি 5.6