বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অশান্তি, বিশ্ববাজারে অস্থিরতা এসব কারণেই সাম্প্রতিক সময়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছে শেয়ার বাজার (Stock Market)। যার কারণে ক্রমাগত উঠতে থাকা বড় বড় স্টক গুলিও একেবারে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এই খারাপ সময়ের মধ্যেও এমন একটি স্টক রয়েছে যা বিনিয়োগকারীদের মুখে শুধুই হাসি ফোটাচ্ছে। শেয়ার বাজারে এই স্টকের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে বর্তমানে এই স্টকটিতে বিনিয়োগের জন্য একেবারে হিড়িক পড়েছে ইনভেস্টরদের।
এই স্টকে বিনিয়োগ করলে পেছনে ফিরে তাকাতে হবে না!
সাম্প্রতিক বছরগুলিতে কিউপিড লিমিটেডের স্টকের দাম একেবারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর সবচেয়ে বড় কারণ এই সংস্থাটির ব্যবসার ব্যাপ্তি। আসলে বিগত দিনগুলিতে এই সংস্থা তাদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। প্রতিদিন নতুন নতুন অর্ডার পাচ্ছে এই স্টকের মালিকানাধীন কোম্পানিটি। উল্লেখযোগ্য বিষয়, গত এক বছরে এই স্টক 600 শতাংশ রিটার্ন দিয়েছে। আজ অর্থাৎ বুধবার কিউপিডের স্টকের দাম 8 শতাংশ বেড়ে 89 টাকা 75 পয়সায় দাঁড়িয়েছে।
এই সংস্থাটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্টে দাবি করেছে, তাদের শক্তিশালী পারফরমেন্স, উন্নত কার্যক্রম এবং ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদার কারণে তাদের স্টকের দাম ক্রমাগত বাড়ছে। 2026 আর্থিক বছরে এই সংস্থা 355 কোটি টাকার বার্ষিক রাজস্ব ও 100 কোটি টাকার নীট মুনাফার লক্ষ্য সহজেই অতিক্রম করে যাবে বলেই আশা করছেন অনেকেই।
অবশ্যই পড়ুন: IPL-র ইতিহাসে প্রথম, বিশেষ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে বাবা ও ছেলে!
বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই স্টকের দাম বাড়বে বই কমবে না। সাময়িক পতন দেখা দিলেও পরবর্তীতে এই স্টক দাবানলের গতিতে ছুটবে। এদিকে কেউ কেউ আবার মনে করছেন, ব্যস্ততার বশে বিনিয়োগ করার ঠিক হবে না। তাই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরই এই সংস্থা বা অন্য কোনও স্টকে টাকা রাখার আবেদন জানাচ্ছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। তবে কনডোম প্রস্তুতকারক সংস্থার চিরকালের দাবি, তাঁদের স্টকে ভরসা রাখলে নিরাশ হতে হবে না কাউকেই!