কবে কবে কাদের বিরুদ্ধে খেলবে অস্কার ব্রুজোর দল? রইল ISL এ ইস্টবেঙ্গলের ক্রীড়াসূচি

See East Bengal ISL Match List-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে কেটেছে জট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে এ বছর শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। গতকাল অর্থাৎ সোমবারই, দেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের খসড়া সূচি প্রকাশ করেছে AIFF। সেই সূচি অনুযায়ী, প্রত্যেকটি দল মোট 13টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, তাই নিয়ম মেনে তাদের ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তাহলে ইস্টবেঙ্গল (East Bengal ISL Match List) নামছে কবে?

এক নজরে দেখে নিন ISL এ ইস্টবেঙ্গল ম্যাচের সূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 16 ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠ অর্থাৎ কলকাতাতেই এই ম্যাচ খেলবে লাল হলুদ। এরপর 21 ফেব্রুয়ারি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচও হবে মশাল ব্রিগেডের ঘরের মাঠেই। ইস্টবেঙ্গলের তৃতীয় ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। আগামী 27 ফেব্রুয়ারি ভিন রাজ্যের দলটির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এরপর চতুর্থ ম্যাচ 5 মার্চ, প্রতিপক্ষ এফসি গোয়া। পঞ্চম ম্যাচটি গড়াবে 14 মার্চ। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ সহ আগের দুটি ম্যাচ কলকাতাতেই খেলবে লাল হলুদ।

এরপর 21 মার্চ জামশেদপুরে মহামেডানের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। 11 এপ্রিল ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর 16 এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, 24 এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং 28 এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে কলকাতাতেই খেলবে ইস্টবেঙ্গল। 3 মে ইন্ডিয়ান সুপার লিগে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ডার্বি। কলকাতায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বির পর 8 মে মুম্বইয়ে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে খেলার কথা রয়েছে ইস্টবেঙ্গলের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে 17 মে।

অবশ্যই পড়ুন: ভারতেই বাণিজ্যিক বিমান তৈরি করবে আদানি, ব্রাজিলের সংস্থার সাথে হল বিরাট চুক্তি

উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। তাই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের উন্মাদনা বাড়াতে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি করার কথা ভাবছিল ফেডারেশন। তবে পরবর্তীতে নাকি এই ম্যাচ নিয়ে আপত্তি জানায় কলকাতা ময়দানের দুই প্রধান। টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একে অপরের বিরুদ্ধে খেলতে চায়নি। তাই কলকাতা ডার্বি দিয়ে ISL শুরু হচ্ছে না।

Leave a Comment