কবে থেকে ক্যাম্পে শুরু হচ্ছে যুবসাথীর ফর্ম ফিলাপ? ১৫০০ টাকা পেতে হলে এখনই দেখুন

Banglar Yuva Sathi scheme form fill up starting date

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার বেকার যুবক-যুবতীদের কথা ভেবে বিধানসভা নির্বাচনের আগে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করেই নতুন প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) চালু করেছে রাজ্য সরকার। প্রথমে শোনা, আগামী 15 আগস্ট থেকে পুরোপুরি কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে না রাজ্যের বেকার ছেলে মেয়েদের। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আগামী 1 এপ্রিল থেকে মিলবে যুবসাথী প্রকল্পের 1500 টাকা। কিন্তু কোথায়, কবে থেকে শুরু হবে এই প্রকল্পের ফর্ম ফিলাপ?

কবে থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ?

রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী, বাংলার 294টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প খোলা হবে সরকারের তরফে। ওই ক্যাম্প থেকেই এই প্রকল্পে নিজেদের নাম রেজিস্টার করাবেন যোগ্যরা। জানা যাচ্ছে, আগামী 15 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে। আপাতত যা খবর, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ক্যাম্প।

শুধুমাত্র ছুটির দিনগুলো বাদ দিয়ে প্রত্যেকদিন এই ক্যাম্পে যুবসাথী প্রকল্পের যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম চলবে বলেই খবর। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, এই প্রকল্পে আবেদনের জন্য চালু করা হবে নতুন পোর্টাল। সেখান থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। তবে এবার শোনা যাচ্ছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে নানান যান্ত্রিক সমস্যা বা জটিলতা এড়াতে শুধুমাত্র অফলাইন ক্যাম্প চালু করছে রাজ্য সরকার। অনলাইনে এই প্রকল্পের ফর্ম হবে কিনা তা আগামী কিছুদিনের মধ্যেই জানিয়ে দেবে রাজ্য সরকার।

অবশ্যই পড়ুন: জাল ছেড়েনি কপাল ভাল, মহামেডানকে ২৩ গোল দিয়ে ছারখার করল মোহনবাগান

লক্ষীর ভান্ডার বা অন্য প্রকল্পের টাকা পেলেও মিলবে যুবসাথী-র 1500?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যে নতুন প্রকল্প চালু করা হয়েছে সেই যুবসাথী নিয়ে সরকারের যা গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী, যদি কোনও যুবক-যুবতী স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, বিকাশ ভবন, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো স্কলারশিপের টাকা পেয়ে থাকেন তাহলেও তাঁরা যুবসাথী প্রকল্প থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। তবে যে সব ব্যক্তিরা লক্ষীর ভান্ডার বা অন্যান্য স্কিমের মাসিক ভাতা পান, তাঁরা এই প্রকল্পের জন্য একেবারেই যোগ্য নন।

Leave a Comment