সহেলি মিত্র, কলকাতাঃ বছরের পর বছর ধরে কেন্দ্রীয় সরকার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উপকারে আসে এমন বেশ কিছু প্রকল্প চালু করছে। এই প্রকল্পগুলির লক্ষ্যই হল সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে। আজকের এই প্রতিবেদনে সরকারের তেমনই একটি স্কিম সম্পর্কে আপনাদের তথ্য দেব যেখানে আবেদন করলে আপনি অনেকটাই লাভবান হবে। সরকার বিদ্যুৎ সাশ্রয় করার জন্যও কাজ করছে। বেশ কিছু বছর আগে UJALA (PM UJALA) নামে একটি প্রকল্প বাস্তবায়িত করেছে সরকার।
PM UJALA স্কিম কী?
এই Ujala প্রকল্পের আওতায়, জনগণকে সাশ্রয়ী মূল্যের LED বাল্ব সরবরাহ করা হচ্ছে, যা বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে এবং বিদ্যুৎ বিলও কমাতে পারে। এই প্রকল্পের আওতায়, এখন পর্যন্ত কয়েক কোটি LED বাল্ব মানুষের কাছে বিতরণ করা হয়েছে। শীত হোক বা গ্রীষ্মকাল, বিদ্যুতের বিল সকলের জন্যই একটা মাথাব্যাথার বিষয়। এই বিল কমানোর জন্য মানুষ কত কিছুই না করেন। পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত কয়েক কোটিরও বেশি এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে। এর ফলে বাড়িতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আরও পড়ুনঃ রেলে নয়া বিপ্লব! সফল হল প্রথম LNG ডুয়াল ফুয়েল ট্রেনের ট্রায়াল, বাঁচবে বিপুল ডিজেল
LED বাল্বের উপকারিতা
কেন্দ্রের এই প্রকল্পের জেরে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। এমনিতেই ছোট ছোট পরিবর্তন গৃহস্থালির খরচের উপর বড় প্রভাব ফেলতে পারে। সেই লক্ষ্যেই এই প্রকল্প আনা। এমনিতে বিদ্যুৎ খরচ লাঘব করতে বছরের পর বছর ধরে মানুষ এলইডি বাল্ব ঘরে লাগাচ্ছেন। LED বাল্ব অনেকটাই বিদ্যুতের খরচ বাঁচায়। বাজার চলতি অন্যান্য বাল্বগুলি প্রচুর ওয়াট খরচ করলেও, LED উল্লেখযোগ্যভাবে কম ওয়াট ব্যবহার করে বেশি আলো সরবরাহ করে। এর জীবনকালও বেশি। একটি LED বাল্ব হাজার হাজার ঘন্টা স্থায়ী হতে পারে, যার ফলে ঘন ঘন পাল্টানোরও দরকার পড়ে না। অর্থাৎ আপনার পকেট এবং বাড়ি দুইই ঠিক থাকে।
আর পড়ুনঃ ডেটার চিন্তা শেষ! Jio-কে টেক্কা দিয়ে Airtel নিয়ে এল আনলিমিটেড 5G-র দুটি প্ল্যান
কীভাবে পাবেন LED বাল্ব?
উজালা প্রকল্পের আওতায় কিন্তু এই এলইডি বাল্বগুলি নিয়মিত খুচরা দোকানে পাওয়া যায় না। এগুলি বিদ্যুৎ বিতরণ সংস্থার অফিস, বিশেষ ক্যাম্প এবং সরকারি বিতরণ কাউন্টারে পাবেন। গ্রাহকরা তাদের নিকটতম EESL বিতরণ কেন্দ্রে গিয়ে এগুলি সংগ্রহ করতে পারেন।