বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অস্থিরতা গোটা বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের সংকটে পরিণত হয়েছে (Iran War)। দেশের প্রতিটি প্রান্তে রান্নার গ্যাস বা LPG র জন্য তৈরি হয়েছে হাহাকার! এদিকে আমেরিকা ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা দিতেই তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায়, জ্বালানির পাশাপাশি এবার চিন্তা বাড়ছে, গোটা বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা (Global Internet Crisis) নিয়েও। এর অন্যতম কারণ হরমুজ প্রণালী ও লোহিত সাগরের তলদেশ দিয়ে গোটা বিশ্বে ইন্টারনেট পরিষেবা চালানোর জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেবল নেটওয়ার্ক। যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জেরে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে।
বড়সড় ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব?
কমবেশি সকলেই জানেন, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের নিচ থেকে গিয়েছে গুরুত্বপূর্ণ একাধিক কেবল। এগুলির মাধ্যমেই গোটা বিশ্বে অর্থাৎ ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে ইন্টারনেট সংযোগ পরিচালনা করা হয়। এই কেবলগুলির দৌলতেই করা যায় ভিডিও কল, ইমেল এমনকি ব্যাঙ্কিং লেনদেনও। রিপোর্ট বলছে, এই মুহূর্তে লোহিত সাগরের নিচে কম করে 17 বা তারও বেশি সাবমেরিন কেবল আছে। অন্যদিকে হরমুজে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কেবল।
বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগরে এই মুহূর্তে সমুদ্র গর্ভস্থ কেবল গুলির মধ্যে রয়েছে FALCON, Gulf Bridge International Cable System, AAE 1 এবং TATA TGN Gulf। এই লাইনগুলি ভারতের বৈদেশিক ডেটা সংযোগকে সাহায্য করে থাকে। সবচেয়ে বড় কথা, মাইক্রোসফট, অ্যামাজন এমনকি গুগলের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিও সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলিতে AI ডেটা সেন্টার গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: “২০০০-৩০০০ রান করব!” IPL শুরুর আগেই গর্জন বৈভব সূর্যবংশীর
বিশেষজ্ঞদের একটাই বক্তব্য, কোনও কারণে যুদ্ধের মধ্যে যদি হরমুজ এবং লোহিত সাগরের নিচে থাকা কেবলগুলি ক্ষতিগ্রস্ত হয় তবে গ্লোবাল কমিউনিকেশন ক্রাইসিস দেখা দেবে। তাছাড়াও এই বিশেষ জলপথে জোরালো হামলা হলে কিংবা বিস্ফোরণের মতো ঘটনা ঘটলে একবার যদি এই গুরুত্বপূর্ণ কেবলগুলি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে পরবর্তীতে তা মেরামত করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠবে। এর ফলে মাসের বড় মাস এইসব কেবল অচল হয়ে থাকতে পারে। তাতে বড়বড় বিপদের মুখে পড়বেন গোটা বিশ্ববাসী।