সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ জানুয়ারি, মঙ্গলবার। কলকাতায় ইডির তল্লাশি, অভিষেকের কনভয়েতে জয় শ্রীরাম, ভারত-সংযুক্ত আরব আমিরশাহী সম্পর্কে নতুন মোড়, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) নাগরিকত্ব প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে আসলো যুবক
এসআইআর শুনানি ঘিরে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র বিক্ষোভ চলছে। মালদার হরিশ্চন্দ্রপুরে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য এক যুবক দাদুর কবরের মাটি নিয়েই শুনানি কেন্দ্রে হাজির হয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন। অভিযোগ উঠছে, সমস্ত নথি দেওয়ার পরেও সংখ্যালঘু পরিবারগুলিকে বেছে বেছে হয়রানি করা হচ্ছে। আর শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন, অসুস্থতা, এমনকি তৃণমূল কর্মী ও পুলিশের সঙ্গে ঝামেলা পরিস্থিতিতে আরও উত্তপ্ত হয়ে উঠছে। সেই কারণেই এরকম পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ভারত-সংযুক্ত আরব আমিরশাহী সম্পর্কে নতুন মোড়
ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী সম্পর্ক এবার নতুন উচ্চতায়। ঝটিকা সফরে নয়াদিল্লিতে এসে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে জ্বালানি প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য এবং সন্ত্রাস বিরোধী লড়াই নিয়ে একাধিক চুক্তি হল। HPCL–ADNOC এর ১০ বছরের এলএনজি চুক্তি বেসামরিক পরমাণবিক সহযোগিতা, প্রতিরক্ষা অংশীদারিত্ব, এআই এবং সুপার কম্পিউটার উদ্যোগ ও সন্ত্রাস দমনে যৌথ অবস্থানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) রাশিয়ান গুপ্তচর বৌমাকে নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের
চন্দননগরের বসু পরিবারে রুশ বৌমা ভিক্টোরিয়া জিগালিনা এবং তাঁর পাঁচ বছরের শিশু পুত্র স্ট্যাভিও নিখোঁজ। ভিক্টোরিয়া ছেলেকে নিয়ে গোপনে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। আর এই মামলায় ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি হলেও তাদের কোনওরকম খোঁজ মেলেনি। কেন্দ্র অতিরিক্ত সময় চাইলে সুপ্রিম কোর্ট ৪ সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তে গতি আনতে রুশ ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, আর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাও কেন্দ্রের দায়িত্ব। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কানাডা, ভেনিজুয়েলা, গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বলে দাবি করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কে জড়ালেন। তিনি ট্রুথ সোশ্যালে একটি এআই নির্মিত মানচিত্র পোস্ট করেছেন। আর সেখানে কানাডা, ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়েছেন। পরে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকার ছবি শেয়ার করে “Greenland US Territory Est 2026” লিখেছেন। এতে ইউরোপীয় কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে বলেই দাবি। এদিকে অতীতে কানাডাকে ৫১ তম রাজ্য করার প্রস্তাব এবং ভেনেজুয়েলার ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণের দাবি তুলেছিলেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আর নিরাপত্তার গুরুত্ব দেখিয়ে দখলের ইঙ্গিত নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ফোর্ট উইলিয়ামের অফিসারকে নিয়ে উদ্ভট মন্তব্য মমতার
ফোর্ট উইলিয়াম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে চাঞ্চল্য ছড়াল। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করছেন, ফোর্ট উইলিয়ামে এক কমান্ড্যান্ট নাকি এসআইআর-এর কাজে যুক্ত হয়ে বিজেপির হয়ে কাজ করছেন। আর ভোটার তালিকা সংশোধনের নামে চক্রান্ত চলছে। এই মন্তব্যকে আপত্তিজনক এবং গুরুতর বলেই দাবি করে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠানো হয়েছে। দাবি উঠছে, রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে তাদেরকে ঝামেলায় ফেলা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) হাওড়ার প্রেমচাঁদ জুটমিলে পড়ল তালা, ৪০০০ শ্রমিক কর্মহীন
হাওড়ার বাউরিয়া-চেঙ্গাইল এলাকায় প্রেমচাঁদ জুট মিল কাঁচা পাটের সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হল কর্তৃপক্ষের তরফ থেকে। মঙ্গলবার সকালে মেইন গেটে নোটিশ দেখে চমকে যান শ্রমিকরা। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল বন্ধ থাকার কারণে প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকদের অভিযোগ, অযৌক্তিক কারণ দেখিয়ে মিল বন্ধ করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ কিছু বিভাগ চালু করার কথা বলেছে। কিন্তু শ্রমিকদের আশঙ্কা তাতে কাটেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) কলকাতা ৭ জায়গায় ইডির তল্লাশি
কলকাতায় জিএসটি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণা মামলায় একযোগে ৭ জায়গায় তল্লাশি চালাল ইডি। বহু সংস্থা এবং জাল ইনভয়েসের মাধ্যমে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এমনকি শুধু কলকাতা নয়, গুয়াহাটি এবং সিকিমেও চলেছে তল্লাশি। একাধিক ব্যবসায়ীর বাড়ি থেকে গুরুত্বপূর্ণ আর্থিক নথি এবং হার্ডডিক্স বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতারের কোনওরকম খবর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) এসআইআর নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ এবং ভাঙচুরের প্রেক্ষিতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানি কেন্দ্রে অশান্তি, সরকারি নথি পোড়ানো এবং বিএলও-দের হেনস্তার অভিযোগ ওঠার কারণে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, এসআইআর চলাকালীন কোনও রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। এমনকি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়ন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা শাসক ও বিজেপিকে দায়িত্ব দিতে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বারাসাতে অভিষেকের কনভয়ে দেখে জয় শ্রীরাম স্লোগান
বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভার দিন ছড়াল উত্তেজনা। তার কোনভয়ে লক্ষ্য করে জয় শ্রীরাম শ্লোগান দেওয়ায় দুই ব্যক্তিকে তৃণমূলের মহিলা কর্মীরা মারধর করেছেন। রাস্তায় চড়, থাপ্পর, জুতা দিয়ে মারা, এমনকি জোর করে জয় বাংলা বলানোর অভিযোগে উঠেছে। ঘটনায় স্থানীয়রা ভয়ে হস্তক্ষেপ করেনি। আর বিজেপি গণতন্ত্র বিপন্ন হওয়ার অভিযোগ তুলছে। খাদ্য মন্ত্রী রথিন ঘোষ বলেছেন, ঘটনা সত্য হলে তা দলের সংস্কৃতির সম্পূর্ণ বিরুদ্ধে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষকের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা পর্ষদের
দীর্ঘ অপেক্ষার অবসান কাটিয়ে বাংলা মাধ্যমের প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফার ইন্টারভিউ শুরু হতে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জানুয়ারি থেকে জেলা ভিত্তিতে ইন্টারভিউ হবে। আর কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার প্রার্থীদের নির্দিষ্ট দিনে সল্টলেকের করুনাময়ীতে পর্ষদের দফতরে উপস্থিত হতে হবে বলে খবর। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে প্যানেল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ইন্টারভিউতে ১৭ ধরনের নথি বাধ্যতামূলক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন