সহেলি মিত্র, কলকাতা: শীত কি তবে ফিরে এল? বৃহস্পতিবার থেকে ফের যেন ঠান্ডা হাওয়ার দাপট বেড়েছে। আজ শুক্রবার সকাল থেকেও যেন একই পরিস্থিতি। আজ আবার সরস্বতী পুজো। সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন ৮ থেকে ৮০ সকলে। এদিকে সকাল থেকে বেশ শীতের আমেজ। আবার মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে। তবে কি শীত ইউটার্ন মেরে ফিরে এল? এই বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। তবে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন হাওয়া অফিস। প্রশ্ন উঠছে, আজ উৎসবের দিন কেমন থাকবে কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া? জানতে হলে চোখ রাখুন লেখাটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক সরস্বতী পুজোর দিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আজও ঠান্ডা থাকবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তবে খুশির খবর, আগামী চার-পাঁচ দিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কমতে শুরু করবে। শুক্র ও শনিবার থেকে ১ বা ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ শীতের আশা এখনও ছেড়ে দেওয়া যাচ্ছে না। এমনকি ফেব্রুয়ারি মাসেও শীত ভালো থাকার সম্ভাবনা রয়েছে।
২২ শে জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে। মরশুমের শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় শীতের তীব্রতা কমবে এবং সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে ২৪-২৫শে জানুয়ারি উত্তরবঙ্গের ও সিকিমের পার্বত্য অঞ্চলে ছিটে ফোটা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।
অবশ্যই পড়ুন: এবার থেকে ৫ বার ট্রাফিক নিয়ম ভাঙলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স?
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অপরদিকে সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।