সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার। কলকাতায় ভূমিকম্প, রিঙ্কু সিং-র বাবার মৃত্যু, পাকিস্তান-আফগানিস্তান সংঘাত, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বিশ্বকাপের মধ্যেই বাবাকে হারালেন রিঙ্কু সিং
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। স্টেজ-৪ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাবার অসুস্থতার খবর পেয়ে রিঙ্কু মাঝপথে দেশে ফিরলে পরে আবার দলে যোগ দিয়েছেন। তবে বাবার মৃত্যুর পর রিঙ্কুর বিশ্বকাপে খেলা নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভারত ২৫৬ রান তুলেছিল এবং ৭২ রানে জয় পেয়ে সেমিফাইনালের আশা বজায় রেখেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হোলির দিন হাওড়া ডিভিশনের ৬৫টি লোকাল ট্রেন বাতিল
দোলের দিন তিন মাস হাওড়া ডিভিশনে ৬৫টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনের একাধিক ট্রেন রয়েছে। পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর এবং বর্ধমান-কাটোয়া রুটের একাধিক ট্রেন রয়েছে। উৎসবের দিনে রক্ষণাবেক্ষণ এবং কম যাত্রী চাপের কথা মাথায় রেখে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা নিয়ে আগেভাগেই পরিকল্পনা সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) রবিবার ইডেন গার্ডেন্সে ম্যাচ উপলক্ষে অতিরিক্ত মেট্রো
রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে দর্শকদের সুবিধার দেওয়ার জন্য বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। রাত দশটা পর্যন্ত ম্যাচ চলতে পারে। তাই ব্লু লাইনে অতিরিক্ত দেরি করে ট্রেন চলবে বলে খবর। এসপ্ল্যানেড থেকে রাত ১১:১৫ তে একটি ট্রেন দক্ষিণেশ্বর আর একটি শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে বলে জানানো হয়েছে। আর সমস্ত স্টেশনে দাঁড়াবে ট্রেনটি এবং টিকিট কাউন্টার খোলা থাকবে। আইপিএল এবং উৎসবের মতো ভিড় সামাল দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বকেয়া ডিএ ইস্যুতে আন্দোলনে নামল সরকারি কর্মীদের সংগঠন মঞ্চ
বকেয়া ডিএ ইস্যুতে ফের আন্দোলনে নামল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও ২৫% বকেয়া মেটানো হয়নি বলে অভিযোগে কালীঘাট অভিযান করেছে তারা। কিন্তু পুলিশের বাধায় থামতে হয়। তবে এবার ১৩ মার্চ রাজ্যজুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফাইনাল খেলা হবে বলেই হুশিয়ারি দেওয়া হয়েছে। ভাস্কর ঘোষ প্রশাসনের সমালোচনাও করেছেন। পাশাপাশি ২ মার্চ সুবোধ মল্লিকের স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) এসআইআর-র মৃত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার ঘোষণা নবান্নের
এসআইআর বিতর্ক ঘিরে ৫৬ জনের মৃত্যুর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তার পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মৃতদের পরিবার থেকে একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। আর সঙ্গে হয়রানির শিকার আরও ৫ পরিবার যোগ হয়ে মোট ৬১টি পরিবার এতে উপকৃত হবে। একাধিক জেলায় নিয়োগ করা হবে। আর খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিরোধীরা সিদ্ধান্তকে ভোট কৌশল বলেই আলোচনা করছে। শুভেন্দু অধিকারী বেতন নিয়েও প্রশ্ন তুলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) কলকাতায় ভয়াবহ ভূমিকম্প
আজ দুপুর ১:২৩ মিনিট নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতা ও দক্ষিণবঙ্গে একাধিক জেলা। পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল মোটামুটি ৫। উৎসস্থল বাংলাদেশের খুলনা, যা টাকি থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। নদিয়া, হুগলী, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণায় কম্পন টের পাওয়া গিয়েছে। মোটামুটি মিনিট খানেক এই কম্পন অনুভূত হয়। আতঙ্কে মানুষজন ফ্ল্যাট বা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এমনকি আফটারশখের আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ইজরায়েলে চলবে ইউপিআই, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারতের ইউপিআই এবার ইজরায়েলে ঘরোয়া পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এতে দুই দেশের মধ্যে দ্রুত এবং কম খরচে সীমান্ত পেড়িয়ে ডিজিটাল লেনদেন সম্ভব হবে। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা এতে প্রচুর পরিমাণে উপকৃত হবে। মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, কৃষি, মহাকাশ এবং বাণিজ্য সহ মোট ১৭টি চুক্তি সই হয়েছে। আর গাজা প্রসঙ্গে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারতের অবস্থান এখনও পর্যন্ত অনড় বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পাকিস্তানে এয়ারস্ট্রাইক আফগানিস্তানের, নিহত ৫৫ পাক সেনা
আফগানিস্তানের দাবি, পাকিস্তানের ইসলামাবাদ সহ একাধিক সামরিক ব্যবস্থাপনায় বিমান এবং হামলা চালিয়েছে তারা। আগের রাতে কাবুল, কান্দাহারে পাকিস্তানি অনুপ্রবেশের জেরেই এই সিদ্ধান্ত। ফয়জাবাদ, নওশেরা, জামরুদ ও অ্যাবোটাবাদে আঘাতের কথা বলা হয়েছে। কাবুল দাবি করছে, ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি পোস্ট দখল করা হয়েছে। তাদেরও সেনাদের মধ্যতেও ৮ জন নিহত হয়েছে এবং ১১ জন আহত। তোরখামে পাকিস্তানি হামলায় নারী এবং শিশুসহ ১৩ জন আহতের অভিযোগ উঠেছে। তবে পাকিস্তান এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) স্কুল শিক্ষা সম্প্রসারণের জন্য ২৩৫০ কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের
পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা সম্প্রসারণ প্রকল্পে এবার ২৩৫০ কোটি টাকা দিয়ে ৪৩০টি মডেল স্কুল গড়ে তুলবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বসে জানিয়েছেন, প্রতি ব্লকে একটি এবং ৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে স্কুল তৈরি হবে। আর ৭০% অর্থ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এবং বাকি ৩০% রাজ্য মেটাবে। ডিজিটাল পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম এবং ল্যাবও থাকবে। বাংলা ও ইংরেজি দুই মাধ্যমে পড়ানো হবে। পাশাপাশি ২১৪৮ কোটি টাকা দিয়ে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ট্রেন ছাড়ার আগেই পরিবর্তন করা যাবে যাত্রীর নাম
ভারতীয় রেল রিজার্ভ টিকিটের নির্দিষ্ট শর্তে এবার নাম পরিবর্তনের সুযোগ দিল। ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘন্টা আগে রিজার্ভেশন অফিসে টিকিট প্রিন্ট এবং পরিচয়পত্র সহ আবেদন করতে হবে। আর এর অনুমোদন দেবে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ। পরিবারের ক্ষেত্রে বাবা, মা, ভাই, বোন বা সন্তানদের নামে ট্রান্সফার করা যাবে। সরকারি কাজে ২৪ ঘন্টা আগে, ছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে পারবে। আর বিয়ে বা এনসিসি গ্রুপেও বিশেষ ছাড় থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু এক টিকিটে একবারই নাম বদল হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন