সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ ফেব্রুয়ারি, বুধবার। কলকাতায় শ্যুটআউটে খুন, পেশাদার কর বাতিল, উদ্বোধন হচ্ছে সম্পূর্ণ কল্যাণী এক্সপ্রেসওয়ে, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কলকাতায় শ্যুটআউটে খুন ২৭ বছরের প্রোমোটার
ভোটের আগে উত্তর হাওড়ার গোলাবাড়িতে ভোরবেলা দুঃসাহসিক শ্যুটআউটে ২৭ বছরের প্রোমোটার শফিক খান খুন হয়েছেন। দুই আততায়ী পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকেই চার রাউন্ড গুলি চালিয়েছে। আর এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা অভিযুক্ত হিসেবে মহম্মদ হারুন খান এবং রোহিতের নাম জানিয়েছেন। ইতিমধ্যেই তদন্তে নেমেছে হাওড়া পুলিশ। এলাকায় মোতায়ন করা হয়েছে র্যাপ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, টাকা-পয়সা সংক্রান্ত কোনও পুরনো শত্রুতার জেরেই হয়তো এই খুন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) অশ্লীল, আপত্তিকর কন্টেন্ট দেখানোর অভিযোগে ৫ ওটিটি প্ল্যাটফর্ম ব্যান
অশ্লীল এবং আপত্তিকর কন্টেন্ট দেখানোর অভিযোগে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক পাঁচটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম যথাক্রমে MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel ও Jugnu ব্লক করে দিয়েছে। সরকারের মতে, এরা ভারতীয় আইন এবং নির্দেশিকা লংঘন করেই প্রাপ্তবয়স্ক এবং সাংস্কৃতিকভাবে আপত্তিকর কন্টেন্টগুলিকে পরিবেশন করেছিল। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে প্রায় ৪৩টি ওটিটি অ্যাপ বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। ডিজিটাল প্ল্যাটফর্মে অনিয়ন্ত্রিত অশ্লীলতা রুখতেই এই কড়া পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পেশাদার কর বাতিল করে দিল ওড়িশা সরকার
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে মোহনচরণ মাঝি ঘোষণা করলেন, ওড়িশা সরকার প্রফেশনাল ট্যাক্স বাতিল করছে। প্রাক বাজেট পরামর্শের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তে রাজ্যের বছরে প্রায় ৩২০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। কিন্তু করদাতারা এতে স্বস্তি পাবেন। ৩.১০ লক্ষ কোটি টাকার বাজেটে ৭২,১০০ কোটি টাকার মূল্য নেট ব্যায়ের প্রস্তাব রয়েছে। আর অবকাঠামো উন্নয়নে ৯০০০ কোটি টাকায় ২৮৭ কিমি বহরমপুর-জেপুর সড়কসহ একাধিক প্রকল্প এবং কৃষকদের জন্য বিভিন্ন রকম ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ওড়িশা সরকারের কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার নগদ ৪ কোটি সহ সোনা
ওড়িশার ভিজিলেন্স খনি দফতরে উপপরিচালক দেবব্রত মহন্তীর বাড়ি এবং অফিসে হানা দিয়ে নগদ ৪ কোটি টাকা এবং ১৩০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠছে, কয়লা ডিপোর অনুমতি দিতে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। আর ভদ্রক এবং কটকের একাধিক স্থানে তল্লাশিতে ট্রলি ব্যাগ এবং বিপুল পরিমাণে অর্থ মিলেছে। রশিদ দেখাতে না পারার কারণে দুর্নীতি প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা ৭-এ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওড়িশার ইতিহাসে এটি সবথেকে বড় নগদ উদ্ধারকৃত অর্থ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) অষ্টম শ্রেণীর বইতে ‘বিচারবিভাগে দুর্নীতি’ উল্লেখ থাকায় ভর্ৎসনা সূর্যকান্তের
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং এর অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইটি এবার বিচারবিভাগীয় দুর্নীতি উল্লেখ থাকার কারণে তীব্র আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। প্রধান বিচারপতি সূর্যকান্ত একে বিচার বিভাগের বিরুদ্ধে পরিকল্পিত আঘাত বলেই মন্তব্য করেছেন। বইয়ের বিচারাধীন মামলায় পরিসংখ্যান এবং প্রাক্তন সিজেআই বিআর গভই এর উদ্ধৃতি দেওয়া হয়েছে। আর প্রবীণ আইনজীবীরা এতে উদ্বেগ প্রকাশ করেছেন। আদালত বিষয়টি স্বপ্রণোদিতভাবেই গ্রহণ করেছে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগ তুলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ২ মার্চ উদ্বোধন হচ্ছে সম্পূর্ণ কল্যাণী এক্সপ্রেসওয়ে
কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪০ কিলোমিটার সিগন্যাল মুক্ত সুপার হাইওয়ে ২ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১টি ফ্লাইওভারসহ এই করিডর চালু হলে কল্যাণী থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছতে ২ ঘন্টা থেকে কমে মাত্র ৪০ মিনিটে হবে। দোলের আগে এটিকে সরকার বিরাট উপহার হিসেবেই দেখছে। আগে পুজোয় উদ্বোধনের কথা থাকলেও তা দেরি করা হয়েছিল। বারাসাতে যানজট এড়িয়ে নদীয়া, হাওড়া, হুগলি এবং বর্ধমানের জন্য বিমানবন্দরে দ্রুত সংযোগ এনে দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ৩২ হাজার চাকরি বহালের বিরুদ্ধে এবার চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। পরে ডিভিশন বেঞ্চ মানবিকতার যুক্তিতে সেই রায় খারিজ করে দিয়ে চাকরি বহাল রেখেছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে স্পেশালি পিটিশন দায়ের করেছিল। তাদের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে পাওয়া চাকরি মানবিকতার অজুহাতে বজায় রাখা বেআইনি এবং অবিচার। আগামী সপ্তাহে মামলাটি আদালতে উঠতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ডিজিপি পদে পদোন্নতি হল আইপিএস জাভেদ শামিমের
ভোটের আগে পশ্চিমবঙ্গ পুলিশে বিরাট রদবদল করে ১৯৯৫ ব্যাচের আইপিএস জাভেদ শামিমকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে পদোন্নতি করা হল। বর্তমানে তিনি এসটিএফ এবং আইবির দায়িত্বে ছিলেন। আর ১ মার্চ, ২০২৬ থেকে তিনি ডিজি এবং আইজিপি, এসটিএফ পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবেন এবং আইবি পদে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। রাজ্যপালের অনুমোদনে জনস্বার্থে এই নিয়োগ কার্যকর হয়েছে বলেই খবর। গোয়েন্দা এবং বিশেষ অভিযানে অভিজ্ঞ শামিমের পদোন্নতিতে প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে বলেই অনুমান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) পাঠক্রমে যুক্ত হবে সংগীত, নৃত্য! বার্ষিক পরীক্ষায়ও মিলবে নম্বর
স্কুল শিক্ষা দফতর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের পাঠক্রমে সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি এবং অরিগ্যামিকে কো-কারিকুলার কার্যক্রম হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিল। এবার এই সমস্ত বিষয়ে বার্ষিক মূল্যায়নে নম্বর দেওয়া হবে। লক্ষ্য একটাই- পাঠ্য বইয়ের বাইরে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা আর শারীরিক ও মানসিক বিকাশ বাড়ানো। শিক্ষকদের ডিএলএড, বিএড প্রশিক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে ক্লাস নেওয়া হবে বলেই খবর। আর এই উদ্যোগে শিক্ষক মহল সন্তুষ্ট হয়েছে। তাঁদের মতে, এটি পড়ুয়াদের মানসিক চাপ কমাবে আর শৃঙ্খলা এবং আত্মনির্ভরতা বাড়াবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বদলে যাচ্ছে সাঁইথিয়া
কেন্দ্র সরকারের অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় এবার বাংলার ১৩১টি স্টেশনের সঙ্গে বীরভূমের সাঁইথিয়া রেলওয়ে স্টেশনে আমূল সংস্করণ হবে। পূর্ব রেলের হাওড়া-রামপুরহাট-গুমানি সেকশনে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি। হ্যাঁ, নন্দীকেশ্বর মন্দিরের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত এই ষ্টেশন। এতে তীর্থযাত্রীদের সুবিধা, উন্নয়ন জোরদার হবে। টিকিট কাউন্টার, প্রতীক্ষালয়, প্ল্যাটফর্ম এবং প্রবেশপথ আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য স্টেশনের নকশায় ফুটে উঠবে বলে জানানো হয়েছে। লক্ষ্য একটাই- যাত্রীবান্ধব বিশ্বমানের পরিষেবা গড়ে তোলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন