সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ ফেব্রুয়ারি, শনিবার। কলকাতা হাইকোর্টে দুর্নীতি, অগ্নি-৩ মিসাইল পরীক্ষা, বদলে গেল পাসপোর্টের একাধিক নিয়ম, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বদলে গেল পাসপোর্টের একাধিক নিয়ম
২০২৬ সালে পাসপোর্ট পরিষেবা দ্রুত আর ঝামেলা মুক্ত করার জন্য একাধিক নিয়ম চালু করল ভারত সরকার। ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। ডকুমেন্টেশন প্রক্রিয়া সহজ করে আধারসহ সীমিত নথি গ্রহণ করা হবে, আর ডিজিটাল পুলিশ ভেরিফিকেশন আরও দ্রুত সম্পন্ন হবে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে পোস্ট ইস্যু ভেরিফিকেশন হবে। এবং আপগ্রেড পোর্টালে অনলাইনে আবেদন, ডকুমেন্ট আপলোড এবং স্ট্যাটাস ট্র্যাক সহজ করা হচ্ছে। তাছাড়া নাবালকদের ক্ষেত্রে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আর স্কুল আইডি কিংবা প্যারেন্টাল কনসেন্ট গ্রহণ করা হবে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৯) বুথ লেভেল অফিসারদের দিয়ে বাড়ি বাড়ি ভোটের স্লিপ বিলি
দুই দশক পর ফের বুথ লেভেল অফিসারদের উপর বাড়ি বাড়ি ভোটের স্লিপ বিলি করার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। ২০২৬ বিধানসভা ভোটের আগে নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য সিইও দফতর এই নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে এসআইআর সংশোধন কাজে ফরম বিলি, সংগ্রহ বা ডিজিটাইজেশনের চাপ সামলাচ্ছে বিএলওরা। গড়ে ২৫০ পরিবার ৯০০ থেকে ১০০০ ভোটারের দায়িত্ব থাকা, তাদের উপর নতুন কাজ চাপার কারণে অসন্তোষ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৮) গিগ কর্মীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা
পশ্চিমবঙ্গ সরকার ২০২৬-২৭ বাজেটে গিগ কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল। খাবার ডেলিভারি কর্মী, অ্যাপ বাইক বা ক্যাব চালক সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম ভিত্তিক কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। ফলে চিকিৎসায় স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা মিলবে এবার থেকে। এর জন্য আলাদা করে অনলাইন পোর্টাল চালু করা হবে। আর সেখানে আবেদন যাচাইয়ের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৭) ভারতীয় পণ্যের উপর থেকে তোলা হল ২৫% আমেরিকান শুল্ক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে এবার নয়া মোড় এনে ভারতীয় পণ্যের উপর আরোপিত ২৫% শুল্ক প্রত্যাহার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা ইস্যুতে এই শুল্ক চাপানো হয়েছিল। পাশাপাশি দুই দেশ বাণিজ্য চুক্তির পথেও এগিয়েছে। আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য, জ্বালানি প্রযুক্তি, বিমানের যন্ত্রাংশ সহ বেশ কিছু জিনিস আমদানি করার পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৬) মহারাষ্ট্রে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু ৭ মাওবাদীর
মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে সাতজন কুখ্যাত মাওবাদী নিহত হয়েছে। গত তিন দিন ধরে চলা এই অভিযানে বৃহস্পতিবার রাতে তিনজন এবং শুক্রবার আরও চারজন নিহত হয়েছে। এমনকি এদের মধ্যে তিনজন মহিলা। ঘটনাস্থল থেকে একে ৪৭ সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু অভিযানে সি-৬০ বাহিনীর জওয়ান দীপক মাডভি শহীদ হয়েছেন এবং আরও এক জওয়ান আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৫) কলকাতা হাইকোর্টে এবার দুর্নীতি
কলকাতা হাইকোর্টে মামলা তালিকাভুক্তিকরণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ঘিরে এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষণ করেছেন যে, একটি মামলা আগের দিনের ৯২ নম্বরে উঠে এসেছে এবং সেটির শুনানির কোনও আবেদন ছিল নাম বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিজের এজলাসের কোর্ট অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। সবথেকে বড় ব্যাপার, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৪) সরানো হল ধর্মতলার বাসস্ট্যান্ড
মেট্রোর কাজের জন্য ধর্মতলার ঐতিহ্যবাহী এল২০ বাস স্ট্যান্ড সরানো হচ্ছে। নতুন আধুনিক বাস স্ট্যান্ড তৈরি করেছে এসপ্ল্যানেড মেট্রোর প্রবেশপথের কাছে। রানী রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তৈরি হবে এই বাস স্ট্যান্ড। চলতি মাসেই এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আনুমানিক ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি নাগাদ। নতুন টার্মিনালে বেশি জায়গা, উন্নত আলো, এলইডি ডিসপ্লে থাকবে। পাশাপাশি বড় সাইন বোর্ড এবং কর্মীদের বিশ্রাম কক্ষের মতো আধুনিক সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
৩) সফলভাবে অগ্নি-৩ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা ভারতের
৬ ফেব্রুয়ারি ভারত ওড়িশার চাঁদিপুরে পারমানবিক অস্ত্র বাহনে সক্ষম অগ্নি-৩ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালাল। স্ট্রাটেজিট ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষায় মিসাইলটি সবদিক থেকেই সফল হয়েছে। অগ্নি-৩ এর আঘাত হানার পাল্লা মোটামুটি ৩০০০ থেকে ৩৫০০ কিলোমিটার। ফলে পাকিস্তানের প্রায় সম্পূর্ণ অংশ এর রেঞ্জের ভিতরে পড়ছে। দুই ধাপে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র ভারতের কৌশলগত প্রতিরক্ষা শক্তির গুরুত্বপূর্ণ স্তম্ভ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
২) ম্যানহোলের ঢাকনা চুরিতে পাকিস্তান সরকারের বিরাট হুঁশিয়ারি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ম্যানহোলের ঢাকনা চুরি রুখার জন্য এবার কড়া আইন চালু করা হল। দোষী সাব্যস্ত হলে ১ থেকে ১০ বছর জেল এবং সর্বোচ্চ ৫০ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা হতে পারে। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ চোর, ক্রেতা এবং বিক্রেতা সকলের বিরুদ্ধেই এই কঠোর শাস্তির হুশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণহানির পরপরই মূলত এই সিদ্ধান্ত। প্রশাসনের মতে, অর্থনৈতিক সংকট এবং দারিদ্র্যতার কারণে লোহার ঢাকনা চুরি করে বেড়াচ্ছে কিছু অসাধু। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন
১) আরামবাগে তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ
আরামবাগে তৃণমূলের যুব সভাপতি পলাশ কুমার রায়ের বিরুদ্ধে পার্টি অফিসের জমি আত্মসাৎ এর অভিযোগে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো। অভিযোগ উঠছে, কর্মীদের অর্থে দলের নতুন অফিসের জমি তিনি নিজের নামে মিউটেশন আর কনভারশন করিয়েছেন এবং খাজনাও দিচ্ছেন। বিষয়টি সামনে আসতে এলাকায় পোস্টার টাঙিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিরোধী গোষ্ঠী তদন্তের দাবি তুলেছে। যদিও দলের একাংশ অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলছে। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে কিক করুন