কাপাল খুলছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, হোলির আগেই DA বাড়াবে সরকার!

DA Hike for Central Government employees before Holi update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর হোলি পড়েছে 4 মার্চ। আর তার আগেই কপাল খুলে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (DA Hike)। জানা যাচ্ছে, হোলির আগেই খুব সম্ভবত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মীদের সুখবর শোনাতে পারে নরেন্দ্র মোদি সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসের আগে অথবা শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। আর সেটা হলে কেন্দ্রীয় কর্মীদের DA এ বেড়ে হয়ে যাবে 60 শতাংশ।

2 শতাংশ DA বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?

কিছুদিন আগেই শ্রম মন্ত্রক গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসের জন্য AICPI IW সূচক প্রকাশ করেছে। আর তারপরই মনে করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারী কর্মীদের DA 2 শতাংশ বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, মার্চ মাসে হোলির আগেই এই ঘোষণা করে ফেলতে পারে নরেন্দ্র মোদি সরকার। আর সেটা হলে তা জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

এখনও পর্যন্ত যেহেতু অষ্টম বেতন কমিশন পুরোপুরি কার্যকর হয়নি তাই গত 31 ডিসেম্বর শেষ হয়ে যাওয়া সপ্তম বেতন কমিশনের অধীনেই DA দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে অবসরপ্রাপ্তরাও একই হারে DA পাবেন। না বললেই নয়, 2025 সালের ডিসেম্বরে AICPI IW এর সংখ্যা ছিল 148.2 পয়েন্ট। সাধারণত এই সূচকের 12 মাস অর্থাৎ এক বছরের গড়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA কতটা বাড়ানো হবে।

12 মাসের গড় গিয়ে দাঁড়াচ্ছে 145.54 তে। হিসাব বলে, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA পাওয়া উচিত 60.33 শতাংশ হারে। তবে কেন্দ্রীয় এর নিয়ম অনুযায়ী যেহেতু দশমিকের পরের সংখ্যা ধরা হয় না তাই জানুয়ারি হিসেব করে 60 শতাংশ হারে DA পাবেন সরকারি কর্মীরা। এখনও পর্যন্ত যেই মহার্ঘ ভাতার হার 58 শতাংশে আটকে।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে বিরল ঘটনা, বল কীভাবে করতে হয় ভুলেই গেলেন বোলার!

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা খুব সম্ভবত চলতি বছরের মার্চের শুরুতেই DA বৃদ্ধির সিদ্ধান্ত জানাতে পারে। বলে রাখি, যেহেতু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি 1 জানুয়ারি, 2026 অনুযায়ী কার্যকর হবে ফলে কর্মচারীরা শুধুমাত্র বর্ধিত বেতনই পাবেন না, সেই সাথে জানুয়ারি, ফেব্রুয়ারির বকেয়া এমনকি হোলির মাস অর্থাৎ মার্চ মাসের অতিরিক্ত বেতনও যুক্ত হবে। কাজেই বলা যায়, উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে মোদি সরকার।

Leave a Comment