কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলেছিল শেহবাজ, আমেরিকা এক ছবিতেই দিয়ে দিল জবাব

America Published Indian Map with pok and Aksai chin

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জম্মু ও কাশ্মীর ভারতের অংশ নয়! চিরকাল এমন দাবিই করে এসেছে পাকিস্তান। পাকিস্তানের ( শেহবাজ শরীফ) সেই দাবি এবার ধোপে টিকলো না বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার সামনে (America Published Indian Map)। খোদ আমেরিকা নিজেই স্বীকার করে নিল জম্মু ও কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তির যাবতীয় তথ্য সামনে এনে ভারতের একটি মানচিত্র প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেখানেই জায়গা পেয়েছে পাক অধিকৃত কাশ্মীর।

ভারতের মানচিত্রে রয়েছে আকসাই চিনও

সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যেকার বাণিজ্য চুক্তির বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করতে গিয়ে ভারতের মানচিত্রের একটি ছবি সামনে এনেছে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টটিটিভের দপ্তর। সেই মানচিত্রেই একেবারে ফলাও করে জায়গা দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরকে। এর অর্থ, যে জম্মু ও কাশ্মীরকে ভারত এতদিন নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে এসেছে, সে কথা একেবারে স্বীকার করে নিল আমেরিকাও।

এখানেই শেষ নয়, আমেরিকার তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ পেয়েছে তাতে জায়গা হয়েছে আকসাই চিনেরও। যে অঞ্চলকে একদিন নিজেদের এলাকা হিসেবে দাবি করে এসেছে ড্রাগনের দেশ। এক কথায়, পাক অধিকৃত কাশ্মীর এবং চিনের দাবি করা অংশকে ভারতের মানচিত্রে জায়গা দিয়ে দুই দেশকে বড় বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বলাই বাহুল্য, এর আগেও ভারতের মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকা। তবে সেবার সেই মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছিল। অনেকেই ভেবেছিলেন পাকিস্তানের দাবিকেই মান্যতা দিয়েছিল আমেরিকা। তবে এবার বাণিজ্য সমঝোতার পর ঘুরিয়ে পাকিস্তানকেই কঠিন বার্তা দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আকসাই চিন নিয়েও শি জিনপিং এর দেশকে জোরালো বার্তা আমেরিকার।

অবশ্যই পড়ুন: রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান! অগ্নি ৩ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষায় সফল ভারত

প্রসঙ্গত, শনিবার ভোরে যৌথভাবে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার কথা জানিয়েছে ভারত এবং আমেরিকা। বাণিজ্য সমঝোতার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। এ নিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন তিনি। তবে ভারতের মানচিত্র প্রকাশ্যে এনে আলাদাভাবে জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখিয়ে আমেরিকা যা প্রমাণ করতে চাইছে তা নিয়ে অনেকের দাবি, ভারত একটি সর্বভৌম রাষ্ট্র। তাদের ভূখণ্ডগত সার্বভৌমত্বের বৈধতা আমেরিকার মান্যতা বা সম্মতির উপর নির্ভর করে না। ভারত চিরকাল নিজেদের অবস্থান স্পষ্ট করে এসেছে, আগামীতেও করবে।

Leave a Comment