সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করেন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ ও বৃষ রাশিতে বিরাজ করছে। পাশাপাশি সূর্য বিরাজ করবে মকর রাশিতে। এদিকে আজ ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়বে। নবমী তিথির এই বিশেষ দিনটিতে শুক্ল এবং ব্রহ্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যদয় হবে সকাল ৭:১২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫:৫৬ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিন রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ বন্ধুরা আপনারা সাহায্য করবে এবং খুশি রাখতে পারে। আজ কোনও পাওনাদার অজান্তেই আপনার অ্যাকাউন্টে টাকা দিতে পারে যা আপনাকে আনন্দ দেবে। আজ আপনার রসিক স্বভাব সামাজিক সমাবেশে জনপ্রিয়তা বৃদ্ধি করবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে না।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় অগ্রগতি পাওয়ার জন্য সব সময় পরিষ্কার এবং ইস্ত্রি করা পোশাক পরুন।
বৃষ রাশি: আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন যা আপনাকে সুস্থ রাখবে। বিপরীত লিঙ্গের কারোর সাহায্যে আজ ব্যবসা বা চাকরিতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই অন্যদের মতামত নিন। আজ আপনি প্রেমে প্রত্যাখ্যান হতে পারেন। তবে কাজে লেগে থাকতে হবে। আইনজীবীদের সাথে পরামর্শ করার জন্য আজকের দিনটি ভালো। পরিবার এবং বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য স্নানের জলে কুশের টুকরো মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা দরকার। বিশেষ করে যাদের রক্তচাপ রয়েছে। পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আজ কাজগুলি খুব একটা লোভের সঙ্গে করবেন না। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ স্ত্রী কারোর প্রভাবে আপনার সঙ্গে তর্ক করতে পারে। তবে প্রেম এবং সম্প্রীতির মাধ্যমে তা সমাধান করতে হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: অসুস্থতা আজ আপনার দুঃখের কারণ হতে পারে। পরিবারে সুখ ফিরিয়ে আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তা কাটিয়ে উঠতে হবে। আর্থিক উন্নতি আজ আপনাকে দীর্ঘস্থায়ী বিল মেটাতে সাহায্য করবে। আজ আপনাকে অপরিচিতদের সঙ্গে নয়, বরং বন্ধুদের থেকেও সতর্ক থাকতে হবে। আজ হতাশার মুখোমুখি হতে পারেন। কারণ, আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বাইরে বেড়াতে যেতে পারবেন না। বড় ব্যবসায়িক লেনদেনের জন্য আজকের দিনটি ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বিধবাদের খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব চারপাশের লোকদের উপর প্রভাব ফেলবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে আজ আপনার পরিকল্পনাগুলি বাধাগ্রস্ত হতে পারে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন আনার আগে আজ সকলের মতামত নেওয়ার চেষ্টা করতে হবে। বাইরের জিনিসগুলি আজ আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। আজ আপনি নতুন একটি বই কিনতে পারেন এবং গোটা দিনটি বন্দি অবস্থায় কাটাতে পারেন।
প্রতিকার: পরিবারে সুখ ফিরিয়ে আনার জন্য ঘরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে ফুল, জলের গাছ, মাছের একুরিয়াম রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। আজ বাড়িতে আর্থিক সীমাবদ্ধতা আপনাকে চিন্তিত করাতে পারে। মেয়ের অসুস্থতা আজ আপনার মেজাজকে খারাপ করবে। মনোবল বাড়ানোর জন্য তাকে স্নেহ দিয়ে আদর করতে হবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হতে পারে। আজ স্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে পারেন।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে লাল গোলাপ লাগান এবং তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে হারানো শক্তি ফিরে পেতে সাহায্য করবে। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে আজ আপনি তা ফিরে পাবেন। বন্ধুবান্ধব এবং পরিবার আপনাকে উৎসাহিত করবে। কারোর হস্তক্ষেপ আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য দরিদ্র মেয়েদের চকলেট বিতরণ করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার চিন্তাধারা অন্য কাউকে আপনার ক্ষমতা বিকাশে অনুপ্রাণিত করবে। আজ বাইরের জিনিসপত্রের প্রতি আপনি বেশি গুরুত্ব দিতে পারেন। পারিবারিক চাহিদার কথা বিবেচনা করে আজ আপনি আপনার স্ত্রীর সাথে মূল্যবান জিনিস কিনতে পারেন। আজ আপনার শক্তির ক্ষতি হতে পারে। স্ত্রীর সাথে কাটানোর জন্য প্রচুর পরিমাণে সময় থাকবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে বলে কলা না খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ দিনটি আপনার জন্য বিশেষ। কারণ, সুস্বাস্থ্য আপনাকে অসাধারণ কিছু করার ক্ষমতা দিতে পারে। যদিও আপনি অন্যদের টাকা দিতে পছন্দ করেন না, কিন্তু আজ আপনি অভাবি কাউকে টাকা দিয়ে শান্তি অনুভব করবেন। ঘরোয়া বিষয়গুলোতে তাৎক্ষণিক মনোযোগ দিতে হবে। বিবাহিত জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ আপনার স্ত্রীর সাথে হাসি এবং উল্লাসে দিনটি কাটাতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য ঘরে ছেড়া বা পুরাতন বই কিংবা ধর্মীয় গ্রন্থ রাখবেন না।
মকর রাশি: আজ নিজেকে আরও আশাবাদী হতে উৎসাহিত করতে হবে। এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। যারা অযথা অর্থ অপচয় করেছেন, তাদের আজ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অর্থ সাশ্রয় করতে হবে। আজ আপনার উদ্বেগহীন জীবনধারা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করবে। দেরি করে বাইরে থাকা বা অতিরিক্ত ব্যয় করে এড়িয়ে চলতে হবে। বিবাহিত জীবনে কোনওরকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনে বাঁধা দূর করার জন্য টানা ১০৮ দিন গঙ্গাজল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আনন্দে পুরো দিনটি কাটাতে পারেন। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন, যা আপনাকে মানসিক শান্তি দেবে। পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি ঘনিয়ে আসবে। পারিবারিক দায়িত্বকে অবহেলা করবেন না। বিবাহিত জীবনে সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। আজ রাতে আপনি পরিবার থেকে দূরে বারান্দায় বা পার্কে হাঁটতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য বাড়িতে আপনার দেবতাকে হলুদ ফুল অর্পণ করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ সন্ধ্যাবেলা আরাম করতে পারেন। যারা অতীতে টাকা বিনিয়োগ করেছেন, তাদের আজ সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে আজ আপনি খুব একটা খুশি হবেন না। অতীতের মধুর স্মৃতি আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে। কাজের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। তবে পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য ধর্মীয় স্থানে আজ চাল, চিনি, ময়দা, সুজি ইত্যাদি দান করুন।