কৃষ্ণনগর-আমাঘাটা লাইনে যাত্রীদের আরেকটি দাবি পূরণ করতে চলেছে রেল

Krishnanagar Amghata Rail Project

সহেলি মিত্র, কলকাতাঃ কৃষ্ণনগর ও আমাঘাটা রেললাইন প্রকল্পে (Krishnanagar Amghata Rail Project) বড় আপডেট সামনে এল। এবার মনে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির নিষ্পত্তি হতে চলেছে। এমনিতে দীর্ঘ দেড় দশকের অবসান ঘটিয়ে কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ব্রডগেজ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। গত নভেম্বর মাসেই শুরু হয়েছে পরিষেবা। ছুটছে ট্রেন। কিন্তু এবার এই রেল রুটে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রেল বলে খবর। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে বিশদে জানতে পড়ে ফেলুন আজকের আর্টিকেলটি।

কৃষ্ণনগর ও আমাঘাটা রেললাইন প্রকল্পে বড় আপডেট

সূত্রের খবর, কৃষ্ণনগর ও আমাঘাটা রেললাইনের মধ্যবর্তী রোড স্টেশন নামক স্থানে নতুন করে রেলস্টেশন নির্মাণের দাবিতে পরিদর্শন ও পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং কৃষ্ণনগরের রানী মা অমৃতা রায়। আগে এই লাইনের রোড স্টেশন দিয়ে ছোট ট্রেন চলাচল করত। তখন একটি স্টেশনও ছিল বটে। তবে এখন আর তা নেই। কালের বেড়াজালে অবহেলায় পড়ে থেকে সেই স্টেশন উঠে যায়। কিন্তু যেহেতু দীর্ঘ প্রতীক্ষিত রুটে ফের একবার রেল পরিষেবা শুরু হতেই এখন রোড স্টেশনেও নতুন করে একটি স্টেশন তৈরির জন্য বেশ কিছুটা সময় ধরে দাবি জানাচ্ছিলেন স্থানীয় মানুষজন বলে খবর।

উপকৃত হবেন স্থানীয় রেল যাত্রীরা

অবশেষে সেই স্টেশন পরিদর্শন করলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন কৃষ্ণনগরের রানী মাও। এদিকে এহেন উদ্যোগে স্বাভাবিকভাবেই বেজায় খুশি আমজনতা। বিশিষ্ট মহল মনে করছে, রোড স্টেশনে নতুন করে রেলস্টেশন নির্মিত হলে শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই নয়, ঠাকুরতলা, বিষ্ণুপুর, কানাইনগর, ভালুকা সহ নবদ্বীপ বিধানসভার বিস্তীর্ণ অংশের যাত্রীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন।

আরও পড়ুনঃ জুড়বে নতুন লাইন, জংশন তকমা পেতে পারে হুগলীর আরামবাগ স্টেশন! বড় পদক্ষেপ রেলের

গোটা বিষয়টি সম্পর্কে বড় তথ্য দিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘এলাকার জনসংখ্যা, যাত্রী চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিচার করলে এখানে একটি স্টেশন অত্যন্ত প্রয়োজনীয়।’ স্টেশন নির্মাণ হলে একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, তেমনই অন্যদিকে ভারতীয় রেল-এর যাত্রী সংখ্যা ও রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

Leave a Comment