বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুতেই ছন্দে ফিরতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তিনবারের চ্যাম্পিয়ন হয়েও বারবার হোঁচট খেতে হচ্ছে শাহরুখ খানের দলকে। আসলে অজিঙ্কা রাহানেদের গায়ে ব্যর্থতা এতটাই আষ্টেপৃষ্ঠে বসেছে যা দূরে সরানোটা বেশ কঠিন। তার উপর আজ অর্থাৎ সোমবার পাঞ্জাবের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই। অনেকেই মনে করছেন, আজকের ম্যাচেও বাজে ভাবে হারতে হবে কলকাতাকে।
বাদ দেওয়া অধিনায়কই জয়ের পতাকা ওড়াবেন!
2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে বেশ হোম্বিতোম্বি দেখিয়েছিল KKR। সবচেয়ে বেশি অর্থ হাতে রেখে পছন্দের প্লেয়ারদের কিনেছিল শাহরুখের ম্যানেজমেন্ট। কিন্তু তাও এ বছর নিজেদের ভাগ্য ফেরাতে হিমশিম খেতে হচ্ছে শহরের এই দলটিকে। প্রথম ম্যাচ মুম্বইয়ের কাছে ধবল ধোলাই হওয়ার পর শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনেও 65 রানে হারতে হয়েছে কলকাতাকে।
বলাই বাহুল্য, কলকাতা যেখানে পরপর দুই ম্যাচে পরাজয় স্বীকার করে নিয়েছে সেই পর্বে দাঁড়িয়ে পাঞ্জাব কিংস কিন্তু পরপর দুই ম্যাচের দুটিতেই জিতেছে। প্রথম ম্যাচে গুজরাতের বিপক্ষে 3 উইকেটে জিতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিল এই দল। এরপর চেন্নাই সুপার কিংসকে সহজে হারিয়ে শক্তি সঞ্চয় করেছে প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারের PBKS। সবচেয়ে বড় কথা এই দলের ব্যাটিং অর্ডার অত্যন্ত শক্তিশালী। বল হাতেও নিজেদের সেরাটা দিতে একটুও ভুল করেন না বোলাররা। মূলত সে কারণেই অনেকেই মনে করছেন, আজকের ম্যাচেও কলকাতাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করবে পাঞ্জাব।
অবশ্যই পড়ুন: মিলবে সিট, হাওড়া-দীঘা নতুন ট্রেন চালু করল রেল, দেখুন ভাড়া ও সময়সূচি
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, ঘরের মাঠ নিয়ে একেবারে প্রথম থেকেই অভিযোগ করে আসছে KKR। ইডেনে কলকাতার প্লেয়াররা সুবিধা পান না এমন দাবি উঠেছে বহুবার। আজ সেই মাঠেই গতবারের ফাইনালিস্ট পাঞ্জাব খেল দেখাতে পারে। কলকাতাকে নাকানি চোবানি খাইয়ে তুরি মেরে জিতে যেতে পারে ম্যাচ। যদিও এর পাশাপাশি কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করছেন, আজ কলকাতাকে জিততে হলে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই নিজেদের সেরাটা দিতে হবে।