সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ মার্চ, মঙ্গলবার। খামেনির মৃত্যু মিছিল, হাইড্রোজেন ট্রেন, পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) স্বাস্থ্য প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করল। এবার তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকার বেশি হলেও সরকারি পেনশনভোগীরা ক্যাশলেস সুবিধা পাবে বলেই স্পষ্ট জানানো হয়েছে। এমনকি আগে এই সুবিধা কেবলমাত্র কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বাজেটের প্রতিশ্রুতি অনুযায়ী, অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। আর নির্দিষ্ট ফর্ম জমা দিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত খরচ ক্যাশলেসে মেটানো যাবে। পাশাপাশি নির্দিষ্ট সময় অনুমোদন না আসলে তার ডিঅ্যাপ্রুভ বলে ধরা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) খামেনির মৃত্যুর মিছিল নিয়ে প্রতিবাদ করাতে প্রহ্লাদ মাইতির বিরুদ্ধে অভিযোগ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর বসিরহাটে প্রতিবাদ মিছিল নিয়ে বিতর্কে ইউটিউবার প্রহ্লাদ মাইতি অরফে বিষাক্ত ছেলে খামেনিকে কটুক্তি করে একটি ভিডিও পোস্ট করলে সেটা রীতিমতো ভাইরাল হয়। তবে এই নিয়েই ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদকারীরা তাঁর বিরুদ্ধে বসিরহাট থানায় এফআইআর দায়ের করেছেন। এমনকি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। আর আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে উত্তেজনা যে আরও বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) দোলের দিন পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি
দোলের দিন সকলে কলকাতার পার্ক স্ট্রিটে ১৫০ বছরের পুরনো একটি বাড়ির অংশ ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয়রা দাবি করছে, সাম্প্রতিক ভূমিকম্পে কাঠামো দুর্বল হয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। আর আগের দিন সেন্ট্রাল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নিচেও কংক্রিট ঘষে পড়ায় নিরাপত্তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ডুরান্ড লাইনে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ
বিতর্কিত ডুরান্ড লাইন ঘিরে আফগানিস্তান এবং পাকিস্তান সংঘর্ষ এবার তীব্র উঠল। তালেবান দাবি করছে, স্পিন বোলদাকসহ কয়েকটি পাকিস্তানী সীমান্ত পোস্ট করা দখল করে ফেলেছে। কিন্তু পাকিস্তান পাল্টা বিমান হামলা চালিয়ে অভিযানের নাম দিয়েছে ‘গজব লিল হক’। আর সেখানে অনেক তালেবানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। উভয় পক্ষই বড় ক্ষয়ক্ষতির দাবি করলেও নিরপেক্ষ ভাবে তা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি। আর দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রান
পরিবেশবান্ধব যাত্রার লক্ষ্যে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হল দেশের হরিয়ানা রাজ্যের জিন্দিতে। ভারতীয় রেলের উদ্যোগে ট্রেনটি মোট আটটি কোচ নিয়ে ২০ কিলোমিটার পথ অতিক্রম করে সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে চলেছে বলে খবর। নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিক থেকে সমস্ত ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে। আর আগামী এক সপ্তাহ আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই জিন্দা-সোনিপথ রুটে এই ট্রেনটি নিয়মিত পরিষেবা দেবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) হোলি উপলক্ষে কলকাতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
হোলি উপলক্ষে কলকাতা পুলিশ শহরজুড়ে কড়া নিরাপত্তা দিয়েছে। আজ প্রায় চার ৪০০০ পুলিশ মোতায়ন করা হয়েছে। এমনকি ৪০০ পিকেট ও ৮৬টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। রাস্তায় পিসিআর ভ্যান্ন, কুইক রেসপন্স টিম এবং বাইক টহল দেবে। আর ৬৬ গঙ্গার ঘাটে অতিরিক্ত নিরাপত্তা এবং ডিএমসি জল থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও ছাদ থেকে রং বা বেলুন ছোড়া, মদ্যপ অবস্থায় স্নান বা পশুদের রং লাগানো রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) প্রতিটি ভোটকেন্দ্রের সামনে থাকবে সিসিটিভি ক্যামেরা, নির্দেশ নির্বাচন কমিশনের
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বুথের ভিতর এবং বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ ৯ মার্চ রাজ্যে আসবে বলে খবর। বুথের বাইরে নজরদারিতে থাকবেন মাইক্রো অবজার্ভাররা এবং কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে রাজ্যে ২৪০টি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়ন করেছে। এমনকি আরও বাহিনী আসছে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) রাহুল সিংহকে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি
আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। রাহুল সিংহকে প্রার্থী করেছে তারা। আগামী ১৬মার্চ দশ রাজ্যের ৩৭টি আসনে ভোট হবে। আর এর মধ্যে বাংলায় হবে পাঁচটি। আগে তৃণমূল কংগ্রেস পার্টি ঘোষণা করেছে। এমনকি একাধিক নির্বাচনে পরাজিত হলেও এবার নিশ্চিত আসনে রাহুলকে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর মনোনয়ন হবে আগামী ৫ মার্চ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) এসআইআর-র চাপে মৃত ৬১ জনের পরিবারের সদস্যদের হোমগার্ড নিয়োগপত্র দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার এক অনুষ্ঠানে এসে এসআইআর প্রক্রিয়ার চাপে মৃত ৬১ জনের পরিবারের সদস্যদের হোম গার্ড চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্য সরকারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মানসিক চাপে তাদের মৃত্যু হয়েছে। চূড়ান্ত তালিকায় ৭ কোটির বেশি নাম থাকলেও প্রায় ৬০ লক্ষ নাম এখনো বিচারাধীন। আর এর ফলেও দুশ্চিন্তে বাড়ছে। এমনকি আগে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তবে চাকরির সুযোগ দিয়ে শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বৃদ্ধি, বিকল্প রাস্তা ভারতের
মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্বে অপরিশোধিত তেলের দাম দ্রুত হারে বেড়েছে। ইরানের হুশিয়ারিতে সরবরাহ অনিশ্চিত এখন পুরোপুরি। যার ফলে দাম ব্যারেল প্রতি ১০০ ডলার হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার তেল রফতানি নিষিদ্ধ রাশিয়া থেকে আমদানি বাড়ানো এবং বিকল্প উৎস খোঁজার পরিকল্পনা শুরু করেছে। কিন্তু এতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার শুল্ক নীতির প্রভাব পড়তে পারে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন