খেলেলনি নিউজিল্যান্ড সিরিজে, T20 বিশ্বকাপে ২০০ ছক্কার মাইলফলক ছোঁবেন এই ভারতীয়

These Indian Batsman To Complete 200 Sixes In ICC T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। বিজয় হাজারে ট্রফির এক ম্যাচে চোট পাওয়ার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান তিলক বর্মা। শোনা গিয়েছিল, হয়তো শেষ দুই ম্যাচে পাওয়া যাবে তাঁকে। তবে এখন শোনা যাচ্ছে, গোটা নিউজিল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিলক। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) অংশ নেবেন তিনি। আর সেখানেই বিরাট মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকবে ভারতীয় তারকা হাতে।

বড় রেকর্ড গড়তে চলেছেন তিলক বর্মা

চলতি বছরের প্রথম দিকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান তিলক। যার কারণে তড়িঘড়ি হাসপাতালে স্ক্যান করা হয়েছিল তাঁর। পরবর্তীতে টেস্টিকুলার সার্জারি করতে হয়েছিল খেলোয়াড়ের। খেলোয়াড়ের অস্ত্রোপচারের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, তিলক বর্মা, সুস্থ হয়ে উঠলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেন। তবে এই মুহূর্তে রিপোর্ট যা বলছে তাতে সরাসরি বিশ্বকাপে অংশ নেবেন বর্মা।

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিলক বর্মা এই মুহূর্তে পুরোপুরি সুস্থ। মাঠে ফেরার জন্য অনেকটাই ফিট হয়ে গিয়েছেন তিনি। আগামী 7 ফেব্রুয়ারির আগেই ভারতীয় দলের অনুশীলনে দেখা যাবে তাঁকে। এর আগে চিকিৎসকরা বলেছিলেন, অস্ত্রোপচারের পর তিলক চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে 3 থেকে 4 সপ্তাহ সময় নেবেন। সেই সময়ের মধ্যেই মাঠে ফেরার জন্য তৈরি তিলক।

অবশ্যই পড়ুন: চূড়ান্ত দল ঘোষণার পরেও বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান! নতুন নাটক নকভিদের?

পুরনো পরিসংখ্যান বলছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে বড় কিছু করে দেখানোর সুযোগ রয়েছে তিলকের। আসলে এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের 126 ইনিংসে অংশ নিয়ে 199টি ছয় মেরেছেন তিলক। সেক্ষেত্রে বিশ্বকাপের প্রথম ম্যাচে অংশ নিয়ে একটি ছয় মারতে পারলেই তিনি 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে 200 ছক্কার মাইলফলক অর্জন করবেন।

Leave a Comment