সৌভিক মুখার্জী, কলকাতা: বঙ্গজুড়ে শুরু হয়েছে ভ্যাঁপসা গরমের আমেজ। তবে গরম পড়তে না পড়তেই অনেকে নতুন এয়ার কন্ডিশনার (Air Conditioner) কেনার পরিকল্পনা শুরু করেছেন। তবে বাজেট আবার বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই চিন্তা কমানোর জন্যই আজকের প্রতিবেদনটি। কারণ, বাজারে 1.5 টন ক্ষমতাসম্পন্ন একাধিক এসি মিলছে মাত্র 30 হাজার টাকার নিচে (Under 30000 Best AC)। এমনকি কিছু মডেলের দাম শুরু হচ্ছে মাত্র 24,490 টাকা থেকে। আর সঙ্গে এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফার যোগ করলে আরও ছাড় পাওয়া যাচ্ছে। কোন কোন এসি? জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
Godrej 1.5 টন 3 স্টার উইন্ডো AC
এই এয়ার কন্ডিশনারটির দাম মাত্র 24,490 টাকা। এটি উইন্ডো এসি হিসাবেই কাজ করে, যার রেটিং রয়েছে 3 স্টার। পাশাপাশি ফিচার্স হিসাবে Pure Air Filter দেওয়া রয়েছে। এই এসিটির কম্প্রেসরে পাঁচ বছর এবং পুরো ইউনিটি এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। আর পুরনো এসি এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ছাড়ও পাওয়া যেতে পারে। সঙ্গে ব্যাঙ্ক কার্ড অফার যুক্ত করলে দাম আরও কমবে।
Croma 7-In-1 কনভার্টিবল 1.5 টন ইনভার্টার স্প্লিট AC
এই এসিটির দাম শুরু হচ্ছে মাত্র 28,990 টাকা থেকে। এটিতেও 3 স্টার রেটিং রয়েছে। এটি কপার কন্ডিশনার এবং এক বছর সম্পূর্ণ ওয়ারেন্টি থাকছে। পাশাপাশি PCB-তে 5 বছর এবং কম্প্রেসরে আরও 10 বছর ওয়ারেন্টি দেওয়া হবে। এদিকে কনভার্টিবল ফিচারের কারণে বিদ্যুৎ সাশ্রয় হয় এসিটিতে। আর এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার মিলিয়ে ভালও পরিমাণ ছাড়ের সুবিধা থাকছে।
Godrej 1.5 টন 3 স্টার ইনভার্টার স্প্লিট AC
এই এসিটির দাম মাত্র 26,780 টাকা। এটি উচ্চ তাপমাত্রাতে বেশ কার্যকর। কারণ, এসিটি 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘর কুলিং করতে পারে। এটিতে 3 স্টার রেটিং রয়েছে। আর কার্ড ডিস্কাউন্ট যুক্ত করলে দাম আরও কমতে পারে।
Voltas 1.5 টন 3 স্টার ইনভার্টার স্প্লিট AC
এই এসিটির দাম শুরু হচ্ছে মাত্র 28,699 টাকা থেকে। এটিতেও 3 স্টার রেটিং রয়েছে। এই এসিটিতে এক বছর পূর্ণ ওয়ারেন্টি পাওয়া যাবে, আর কম্প্রেসরে আরও দশ বছর ওয়ারেন্টি মিলবে। এই মডেলটি অনলাইন প্ল্যাটফর্মে ভালো পরিমাণ রেটিং পেয়েছে। আর নির্ভরযোগ্য ব্রান্ড হিসেবে Voltas সবসময় জনপ্রিয়।
Godrej P সিরিজ কনভার্টিবল 1.5 টন ইনভার্টার স্প্লিট AC
এই এসিটির দাম শুরু হচ্ছে মাত্র 27,990 টাকা থেকে। ফিচার্স হিসাবে এই এয়ার কন্ডিশনারটিতে দেওয়া হচ্ছে I-Sense Technology, কপার কন্ডেনসার। এদিকে 3 স্টার রেটিং রয়েছে এসিটিতে। আর এটিতে পাঁচ বছর ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফার এবং কার্ড ডিসকাউন্ট যোগ করলে আরও মোটা অঙ্কের ছাড়ের সুবিধা থাকছে।
আরও পড়ুন: ভোটের আগেই রদবদল, এবার ডিজিপি পদে পদোন্নতি হল আইপিএস জাভেদ শামিমের
Samsung 5-In-1 কনভার্টিবল 1 টন ইনভার্টার স্প্লিট AC
যারা একটু ছোট এসি কিনতে চান, তাদের জন্য এটি দারুণ। কারণ, 1 টন ক্ষমতার হলেও বাজেট ও ব্র্যান্ডের কারণে এটিকে তালিকায় রাখা হয়েছে। এই এসিটির দাম শুরু হচ্ছে মাত্র 24,990 টাকা। আর এই এসিটিরও 3 স্টার রেটিং রয়েছে। ফিচার্স হিসেবে দেওয়া হচ্ছে AI Digital Control, 3-স্টেপ অটো ক্লিন। সাথে এক বছর সম্পূর্ণ ওয়ারেন্টি মিলবে আর কম্প্রেসরে আরও 10 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে।