চকলেট ডে’তে প্রিয় মানুষকে এভাবে করুন উইশ! জীবনে মিষ্টতার অভাব হবে না…

Chocolate Day Wishes in Bengali

সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে ভালোবাসার সপ্তাহ বা ভ্যালেন্টাইনস উইক। আগামীকাল ৯ ফেব্রুয়ারি অর্থাৎ চকলেট দিবস। এই বিশেষ দিনটিতে মিষ্টি করে তুলতে হয় সঙ্গীর মুখ। হ্যাঁ, রোজ ডে থেকে শুরু করে প্রপোজ ডে, তারপরেই আসে সবথেকে মধুর এই দিন চকলেট ডে। প্রতি বছর ৯ ফেব্রুয়ারি এই দিনটি পালিত হয়। তবে এটি শুধুমাত্র দম্পতিদের জন্য নয়, বরং যাদের জীবনে মধুরতা দরকার, তাদের জন্যও গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনটিতে পছন্দের মানুষকে চকলেট দেওয়ার প্রথা তো চালু রয়েছেই। তার সাথে এমন কিছু কবিতা বা শুভেচ্ছা বার্তা জানাবো (Chocolate Day Wishes in Bengali), যেগুলি শুনলে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে।

চকলেট ডে-তে প্রিয়জনকে এভাবে করুন উইশ

১) ভালোবাসার মিষ্টতা সব জায়গায়। দেখো.. চকলেট দিবসের উপহার এসে গিয়েছে…! যদিও চকলেট খুব মিষ্টি! তবে তোমার হাসির থেকে মিষ্টি আর কিছুই নেই…!

২) তুমি হয়তো অনেক চকলেটই খেয়েছো! তবে একবার আমার হাত থেকে চকলেট খেলে তুমি তা আর ভুলতে পারবে না…. শুধু চকলেট দিবস।

৩) চকলেটের সুবাস, আইসক্রিমের মিষ্টতা, ভালোবাসার আনন্দ আর প্রিয়জনের অনুভূতি….. তুমি সবসময় এভাবে হাসতে থাকো। এটাই আমার হৃদয়ের সবথেকে বিশেষ কামনা।

৪) আজকের এই চকলেট দিবসে আমাকে চকলেট খাওয়াও আর মিষ্টি কথা বলে সান্ত্বনা দাও…! আমি এতদিন ধরে তোমার উপহারের জন্যই অপেক্ষা করছিলাম।

৫) মিষ্টি অপেক্ষা আর তার থেকেও মিষ্টি তোমার কথা….. এই সুন্দর রাতগুলোতে তোমাকে চকলেট দিবসের অনেক অনেক শুভেচ্ছা…! শুভ চকলেট দিবস।

৬) আমাদের হৃদয় চকলেটের মতোই অনেকটাই কোমল। আর তুমি তার থেকেও কোমল.. শুভ চকলেট দিবসের শুভেচ্ছা।

৭) তুমি ফোন না করেই আমাকে তোমার সঙ্গে পাবে। তবে কথা দাও যে… তুমি একা চকলেট খাবে না! শুভ চকলেট দিবস।

৮) সম্পর্কের মধ্যে সব সময় থাকুক মিষ্টতা আর মিষ্টির ছোঁয়া…. হাতে থাকুক চকলেট আর ঠোঁটে থাকুক হাসি…. শুভ চকলেট দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯) ভালোবাসার মিষ্টতা কখনও কমতে দিও না…! এই চকলেট দিবসেও আমাকে রাগতে দিও না…! শুভ চকলেট দিবস।

১০) আমি তোমার হাতে চকলেট তুলে দিচ্ছি আর আমার হৃদয়ের মাধুর্য তোমার জন্যই রেখে যাচ্ছি…. তোমাকে চকলেট দিবসের অনেক অনেক শুভকামনা। জীবনকে মজাদার করে তোলো…. শুভ চকলেট দিবস।

১১) চকলেট খেয়েই আমাকে মনে রেখো। আমার ভালোবাসা তোমার হৃদয়ে থাকুক…! শুভ চকলেট দিবস প্রিয়। তোমার সঙ্গে প্রতিটা মুহূর্তই যেন মধুর হয়….

১২) তোমার কথাগুলো মিষ্টি চকলেটের মতো… এগুলো সব সময় হৃদয়ে আনন্দ বয়ে আনে। আজ চকলেট দিবসে তোমাকে অনেক অনেক শুভকামনা জানাই….। তোমার ভালোবাসাই আমার জীবন।

১৩) চকলেটের স্বাদ যেন তোমার ভালবাসার মতোই… একবার স্বাদ পেলে তুমি কখনোই ভুলতে পারবে না। শুভ চকলেট দিবস আমার প্রিয়।

১৪) ভালোবাসার মাধুরীতে ভরা এক চকলেট উপহার আনলাম….! চকলেট দিবসের বিশেষ শুভেচ্ছা রইল তোমার জন্য। শুধু তোমাকে নিয়েই আমার এই জীবন সুন্দর।

১৫) তোমার চোখ চকলেটের মতোই যেন জ্বলজ্বল করে…. তোমার দৃষ্টি আমার হৃদয় জয় করে। শুভ চকলেট দিবস। তোমার জন্যই আমার হৃদয় স্পন্দিত…

১৬) আমি তোমাকে চকলেট দিয়েই উপহার দিচ্ছি…. ভালবাসার মিষ্টতায় তোমার হৃদয় ভরে দিচ্ছি। তোমাকে চকলেট দেওয়ার সাথে অনেক অনেক শুভেচ্ছা….! তোমার ভালবাসায় আমার জীবনকে রঙিন করে তুলেছে।

আরও পড়ুন: সরকার অচল করার হুঁশিয়ারি! ‘DA চোর দিদিমণি’ স্লোগান আন্দোলনরত কর্মীদের

১৭) এক বাক্স চকলেট আর তোমার সঙ্গী পাশে থাকলে যেন যে কোনো মুহূর্তই আরও আনন্দের হয়ে উঠতে পারে…! তোমাকে চকলেট দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮) হে আমার প্রিয়তমা….. তুমি এক টুকরো চকলেটের মতো..। তুমি যত বেশি সময় আমার সাথে থাকবে, আমার জীবন যেন ততই মধুর হয়ে থাকবে। শুভ চকলেট দিবস।

১৯) তোমাকে চকলেট দিবসের অনেক অনেক শুভেচ্ছা…. আশা করি আমরা চিরকাল একসঙ্গে চকলেট উপভোগ করতে পারব…! কারণ, তোমার সঙ্গে চকলেটের স্বাদ সবসময় আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়।

২০) তুমি আমার জীবনের সবথেকে মিষ্টি চকলেট… কারণ, তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আরও বেশি স্পেশাল হয়ে ওঠে… শুভ চকলেট দিবস।

Leave a Comment